পূজারার ব্যাটে সিডনিতে দারুণ শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৯, ১৩:১৪আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৩:১৪

পূজারার সেঞ্চুরি উদযাপন অস্ট্রেলিয়ায় দুর্দান্ত ফর্মে আছেন চেতেশ্বর পূজারা। এই টপ অর্ডার ব্যাটসম্যানের কাছ থেকে আরেকটি সেঞ্চুরির দেখা পেয়েছে ভারত। তাতে সিডনি টেস্টে দারুণ শুরু করেছে সফরকারীরা।

ওপেনিংয়ে আস্থার প্রতিদান আবারও দিয়েছেন মায়াঙ্কা আগারওয়াল। তার হাফসেঞ্চুরি ও পূজারার শতকে চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩০৩ রান করেছে ভারত।

এই টেস্টে জিতলে কিংবা ড্র করলেই ইতিহাস পাল্টাবে বিরাট কোহলির দল। সেই মিশনে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতে হোঁচট খায় সিরিজে ২-১ এ এগিয়ে থাকা ভারত।

ফর্মহীনতায় মেলবোর্ন টেস্টে না খেলা লোকেশ রাহুল এদিন আগারওয়ালের সঙ্গে উদ্বোধনী জুটি গড়েন। কিন্তু আবারও ব্যর্থ তিনি। দ্বিতীয় ওভারে জশ হ্যাজেলউডের বলে ফার্স্ট স্লিপে শন মার্শকে ক্যাচ দেন এই ওপেনার। তার ৯ রানের ইনিংসে ছিল দুটি চার।

১০ রানে ভারতের প্রথম উইকেট পেলেও আগারওয়াল-পূজারার জুটি স্বস্তিতে থাকতে দেয়নি অস্ট্রেলিয়াকে। অবশেষে আগারওয়ালকে ফিরিয়ে ১১৬ রানের এই জুটি ভাঙেন নাথান লায়ন। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি হাঁকিয়ে মিচেল স্টার্কের ক্যাচ হন ভারতীয় ওপেনার। ১১২ বলে ৭ চার ও ২ ছয়ে ৭৭ রান করেন আগারওয়াল।

দারুণ ইনিংস খেলার পথে আগারওয়ালের চমৎকার শট পূজারা একপ্রান্ত আগলে রাখলেও কোহলি ও আজিঙ্কা রাহানে দ্রুত মাঠ ছাড়েন। মাত্র ২৩ রান করে হ্যাজেলউডের শিকার হন ভারতের অধিনায়ক। রাহানের ব্যাটে আসে ১৮ রান। স্টার্ক তার উইকেট নেন।

প্রতিপক্ষ অধিনায়ক টিম পেইনের ক্যাচ হয়ে দুই প্রতিষ্ঠিত ব্যাটসম্যান বিদায় নিলেও ভারত আবার দাঁড়িয়ে যায় পূজারার সেঞ্চুরিতে। তাকে দিনের শেষ পর্যন্ত সঙ্গ দেন হানুমা বিহারি।

১৯৯ বলে ১৩ চারে শেষ সেশনে তিন অঙ্কের ঘরে পৌঁছান পূজারা। এই অস্ট্রেলিয়া সফরে ডানহাতি ব্যাটসম্যানের এটি ছিল তৃতীয় সেঞ্চুরি, আর ক্যারিয়ারের ১৮তম। ২৫০ বলে ১৬ চারে ১৩০ রানে অপরাজিত পূজারা। তার সঙ্গে অপরাজিত ৭৫ রানের জুটি গড়তে ৩৯ রান করেছেন হানুমা।

হ্যাজেলউড দুটি উইকেট নিয়ে দিনের সেরা বোলার। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের