সতীর্থদের আরও আগ্রাসী হওয়ার আহ্বান মাহমুদউল্লাহর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৯, ১৭:৫১আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৭:৫৪

কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে দল নিয়ে আলোচনা করছেন মাহমুদউল্লাহ দুর্দান্ত উদ্বোধনী জুটিতে জয়ের স্বপ্ন দেখছিল খুলনা টাইটানস। কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারাতে পারেনি তারা। তাই বিপিএলে শুরুটাও ভালো হয়নি। প্রথম ম্যাচে ৮ রানে হারের দুঃখ ভুলে দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে মাহমুদউল্লাহ। মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সতীর্থদের আরও আগ্রাসী হওয়ার আহ্বান জানিয়েছেন খুলনার অধিনায়ক।

রংপুর ম্যাচের ভুল শুধরে মাঠে নামার সংকল্প জানিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এখন থেকে আমাদের জন্য প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। মাঠে নেমে পরিকল্পনা বাস্তবায়নের ওপরে নির্ভর করছে আমাদের সাফল্য। প্রথম ম্যাচে আমরা জিততে পারিনি। দ্বিতীয় ম্যাচে তাই আমাদের আরও আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে নামতে হবে, প্রত্যেককে বাড়তি দায়িত্ব নিতে হবে।’

বিপিএলের শুরুতে খুলনার ঠিক বিপরীত অভিজ্ঞতা হয়েছে ঢাকার। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রাজশাহী কিংসকে ৮৩ রানে উড়িয়ে দিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ নিয়ে মাহমুদউল্লাহ তাই ভীষণ সতর্ক, ‘কাগজে-কলমে ঢাকা খুব ভালো দল। প্রথম ম্যাচে তাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগই অসাধারণ খেলেছে। আশা করি, ইতিবাচক মানসিকতা নিয়ে ঢাকার বিপক্ষে নামতে পারবো আমরা।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী