প্রতি বছর বঙ্গমাতা গোল্ডকাপ আয়োজনের আশাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ২০:০৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২০:০৫

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ছেলেদের বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের সূচনা ১৯৯৭ সালে। তবে মেয়েদের জন্য এতদিন এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল না। সেই আক্ষেপ দূর হচ্ছে এ বছর। এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল। শুধু এ বছর নয়, প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজনে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

বুধবার বঙ্গমাতা গোল্ডকাপের বিপণন স্বত্ব পাওয়া কে স্পোর্টসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাফুফে। চুক্তি অনুযায়ী, টুর্নামেন্টের পুরো খরচ বহন করা ছাড়াও বাফুফেকে ২৫ লাখ টাকা দেবে প্রতিষ্ঠানটি।

চুক্তি স্বাক্ষরের আগে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেছেন, ‘প্রথমবারের মতো বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল হবে। এটা একটা ইতিহাস। ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য এমন একটা প্রতিযোগিতার দরকার ছিল। আশা করি, প্রতি বছর বঙ্গমাতা গোল্ডকাপ আয়োজন করতে পারবো।’

ভবিষ্যতে জাতীয় দল নিয়ে মেয়েদের আন্তর্জাতিক ফুটবল আয়োজনের আশ্বাসও দিয়েছেন বাফুফে সভাপতি, ‘চার বছর পর মেয়েদের জাতীয় দল নিয়ে হবে আন্তর্জাতিক প্রতিযোগিতা। তখন আমরা আরও ভালোভাবে টুর্নামেন্ট আয়োজন করতে পারবো।’

কে স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম বলেছেন, ‘বাফুফে আমাদের একটা বড় দায়িত্ব দিয়েছে। এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। বাফুফেকে আমরা ধন্যবাদ জানাতে চাই।’

বঙ্গমাতা গোল্ডকাপে ৬টি দলের অংশ নেওয়ার কথা। টুর্নামেন্টের দুই ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম