ঢাকা-রংপুর আগুনে ম্যাচের অপেক্ষা

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৭ জানুয়ারি ২০১৯, ২০:৩১আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২০:৩৫

কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে রণপরিকল্পনায় ব্যস্ত ঢাকার অধিনায়ক সাকিব জমে উঠেছে শেষ চারে ওঠার লড়াই। রবিবার বিপিএলে কোনও ম্যাচ ছিল না। সোমবার দুপুর দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইটানস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা সাড়ে ছয়টায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের প্রতিপক্ষ টুর্নামেন্টের সফলতম দল ঢাকা ডায়নামাইটস। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

গত আসরের ফাইনালে ক্রিস গেইলের দুর্দান্ত সেঞ্চুরিতে (৬৯ বলে অপরাজিত ১৪৬) রংপুর বিধ্বস্ত করেছিল ঢাকাকে। এবার প্রথম দেখায় ঢাকা জিতেছে মাত্র ২ রানে। সোমবার ফিরতি লড়াই তাই রংপুরের জন্য প্রতিশোধের ম্যাচ।

শেষ চারের পথে এগিয়ে যেতে দু দলের জন্যই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। বিপিএলের পয়েন্ট টেবিলের দিকে তাকালেই তা বোঝা যাবে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে চিটাগং ভাইকিংস। ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের সংগ্রহ ১০ পয়েন্ট করে। তবে ঢাকা ও কুমিল্লা ৮, রংপুর ৯ এবং রাজশাহী খেলেছে ১০টি ম্যাচ।

টুর্নামেন্টের শুরু থেকে মসৃণ গতিতে এগিয়ে চলা ঢাকা সর্বশেষ দুই ম্যাচ হেরে বেশ অস্বস্তিতে। সোমবার তাই জিততে মরিয়া তিনবারের চ্যাম্পিয়নরা। ঢাকার পেসার রুবেল হোসেন বলেছেন, ‘আমরা আগের দুটি ম্যাচ হেরেছি। আশা করি কাল ঘুরে দাঁড়াতে পারবো, রংপুরকে হারিয়ে শীর্ষস্থান ফিরে পাবো। দুই দলই শক্তিশালী, তাই কাল ভালো একটা ম্যাচ হবে।’

প্র্যাকটিসে ফুটবল খেলছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক রংপুরের রাইলি রোসো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং-স্বর্গ উইকেট নিয়ে রুবেলের মন্তব্য, ‘চট্টগ্রামে রান করা অনেক সহজ। বোলারদের পক্ষে ভালো পারফর্ম করা বেশ কঠিন। আসলে এখানে বুদ্ধি খাটিয়ে বল করতে হয়।’

এবারের বিপিএলে শুরুটা ভালো হয়নি রংপুরের। প্রথম ৬ ম্যাচের চারটিতেই হেরে বেশ চাপের মধ্যে পড়ে যায় চ্যাম্পিয়নরা। তবে পরের তিন ম্যাচ টানা জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মাশরাফির দল। রংপুরের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন সোমবারও জিততে আত্মবিশ্বাসী, ‘আমরা টানা তিন ম্যাচ জিতেছি। দলের বিদেশি খেলোয়াড়রা শুরুতে কিছুটা স্ট্রাগল করলেও তারা এখন ছন্দে আছে। ক্রিকেট হলো একটা দিনের খেলা, যারা ছন্দে থাকবে তারাই জয়ের পথে এগিয়ে যাবে। আশা করি, কাল ঢাকাকে হারাতে পারবো।’

গেইল-ডি ভিলিয়ার্স-হেলস-রোসোকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং লাইন-আপ রংপুরের। চার বিদেশির জন্যই এবার ওপরের দিকে ব্যাট করার সুযোগ পাচ্ছেন না মিঠুন। তাতে অবশ্য তার মনে আক্ষেপ নেই, ‘আমাদের চার বিদেশিই টপ অর্ডারে ব্যাট করে। ব্যাটিং কম্বিনেশন ঠিক রাখতে নিচে ব্যাট করতে হচ্ছে আমাকে। যখন নামছি, তখন হয়তো ৪/৫ ওভার বাকি। তখন তো আর ফিফটি করার সুযোগ নেই। তবে ২০০ স্ট্রাইক রেটে রান করতে পারলে সেটা দলের কাজে আসবেই।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম