রুবেলের তোপে ১২৭ রানে শেষ কুমিল্লা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৫

ঢাকা ডায়নামাইটসের উইকেট উদযাপন ঝড় তুললেন তামিম ইকবাল। ২০ বলে খেলেছেন ৩৮ রানের ইনিংস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটিং ইনিংসে বলার মতো ঘটনা এই একটি। ঢাকা ডায়নামাইটসের বোলারদের সামনে, বিশেষ করে রুবেল হোসেনের তোপে দাঁড়াতেই পারেননি কুমিল্লার ব্যাটসম্যানরা। ২০ ওভারে অলআউট হয়েছে ১২৭ রানে।

বিধ্বংসী রূপে হাজির হয়েছিলেন রুবেল। ঢাকার এই পেসার ৪ ওভারে ৩০ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। তার সঙ্গে সাকিব আল হাসান (২/২৩) ও সুনিল নারিন (২/২৫) জ্বলে উঠলে ধস নামে কুমিল্লার ব্যাটিং লাইনআপে। মাত্র ৮৭ রানে ইমরুল কায়েসরা হারায় ৮ উইকেট। এরপরও যে দলের রান ১২৭ পর্যন্ত গিয়েছে, তার কৃতিত্ব শেষ দিকে মেহেদী হাসান ও ওয়াহাব রিয়াজের কার্যকরী দুটো ইনিংস।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে তামিমের ঝড়ো শুরুতে বড় স্কোরের স্বপ্ন দেখেছিল কুমিল্লা। এই ওপেনার জ্বলে উঠলেও এভিন লুইস (৮) ও এনামুল হকের (০) ব্যর্থতায় ৪৫ রানে ২ উইকেট হারায় তারা। এরপর ২০ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় তামিম ৩৮ রানে আউট হলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কুমিল্লার ব্যাটিং লাইন।

ইমরুল (৭) ব্যর্থ, শামসুর রহমান (২) এসেই ফিরে যান। শহীদ আফ্রিদি প্রাথমিক চাপ কাটানো চেষ্টা করলেও ১৭ রানে ফিরে যান প্যাভিলিয়নে। বিপদের সময় থিসারা পেরেরা ৯ রান করে ফিরলে আরও চাপে পড়ে কুমিল্লা।

১০০ রানের নিচে যখন অলআউট হওয়ার শঙ্কা জন্মে ঢাকার সমর্থকদের মনে, ঠিক তখনই কার্যকরী দুটো ইনিংস খেলেন মেহেদী ও ওয়াহাব। পাকিস্তানি পেসার ১২ বলে করেন ১৬, আর ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে মেহেদীর ব্যাট থেকে আসে দলের দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক