অস্ট্রেলিয়ার উজ্জ্বল দিনে করুণারত্নেকে ঘিরে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৫

বলের আঘাতে মাটিতে পড়ে যান দিমুথ করুণারত্নে ২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে বলের আঘাতে মারা যান ফিল হিউজ। অস্ট্রেলিয়ার সঙ্গে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার কোনও খেলোয়াড় বলের আঘাতে মাঠ ছাড়লে হিউজের ঘটনা জ্বলজ্বল করে ওঠে চোখের সামনে। ঘাড়ে আঘাত পেয়ে দিমুথ করুণারত্নের মাঠ ছেড়ে হাসপাতালে যাওয়ায় সেরকমই এক মুহূর্ত জন্ম নিয়েছে মানুকা ওভালের অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা টেস্টের দ্বিতীয় দিনে।

প্যাট কামিন্সের শর্ট বল ডাক করতে গিয়ে ঘাড়ে আঘাত পেয়েছেন করুণারত্নে। ১৪২ কিলোমিটার গতিতে আসা বলটি এই ওপেনার যতটা বাউন্স প্রত্যাশা করেছিলেন, ততটা হয়নি। বল প্রথমে তার ঘাড়ে আঘাত করে লাগে কাঁধ ও মাথার সংযোগ স্থলে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান করুণারত্নে। দ্রুত তার দিকে এগিয়ে আসেন নন স্ট্রাইক প্রান্তে থাকা সতীর্থ লাহিরু থিরিমানে ও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

মাঠেই চিকিৎসা চলে করুণারত্নের। শ্রীলঙ্কার ফিজিও সঙ্গে যোগ দেন অস্ট্রেলিয়া দলের চিকিৎসক। তাদের পরামর্শে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছেন, করুণারত্নের সঙ্গে অ্যাম্বুলেন্সে ছিলেন তার বাবা ও বোন।

জোরালো আঘাতের পর হাত-পা নাড়াতে পারছেন শ্রীলঙ্কান ওপেনার। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, করুণারত্নে কথাও বলতে পারছেন, তবে পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়ার পর্যন্ত তার অবস্থা সম্পর্কে এখনই স্পষ্ট কিছু বলতে পারছে না তারা।

করুণারত্নেকে ঘিরে জন্ম নেওয়া শঙ্কার মেঘে ঢাকা পড়েছে অস্ট্রেলিয়ার উজ্জ্বল দিন। ক্যানবেরায় চমৎকার ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠেছে স্বাগতিকরা। কার্টিস প্যাটারসনের প্রথম সেঞ্চুরিতে ৫ উইকেটে ৫৩৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা ৩ উইকেটে করেছে ১২৩ রান।

জো বার্নস আউট হয়েছেন ১৮০ রানে। আগের দিন ১৬১ রানে আউট হওয়া ট্র্যাভিস হেডের সেঞ্চুরি পর প্যাটাসরন তিন অঙ্কের ঘর ছোঁয়ায় প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার শতক তিনটি। প্যাটারসন অপরাজিত ছিলেন ১১৪ রানে।

স্বাগতিকদের বিশাল সংগ্রহের পর ব্যাট হাতে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। করুণারত্নে ও থিরিমানে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। কিন্তু ৩১তম ওভারে কামিন্সের ওই শর্ট বলে সব এলোমেলো। ৪৬ রান করা করুণারত্নে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ছাড়েন মাঠ। পরপরই আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৪১ রান করা থিরিমানে। কুশল মেন্ডিস করতে পারেননি কিছুই, ৬ রান করে আউট হয়ে চাপ বাড়িয়ে গেছেন লঙ্কানদের।  

দিনেশ চান্ডিমালও যেতে পারেননি বেশিদূর, ১৫ রানে আউট লঙ্কান অধিনায়ক। তার আউটের পর কুশল পেরেরা (১১*) ও ধনাঞ্জয় ডি সিলভা (১*) শেষ করেছেন দ্বিতীয় দিনের খেলা।

মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও নাথান লিওন প্রত্যেকে পেয়েছেন একটি করে উইকেট। ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকম, ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের