কুমিল্লাকে উড়িয়ে শীর্ষে থেকে কোয়ালিফায়ারে রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩২

দাপুটে জয়ে শীর্ষে রংপুর রাইডার্স (ফাইল ছবি) কোয়ালিফায়ার নিশ্চিত হয়েছিল আগেই। তবে শীর্ষে নাকি দ্বিতীয় স্থানে থেকে, সেটা নিশ্চিত ছিল না রংপুর রাইডার্সের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা টেবিলের শীর্ষে থেকেই নামতে যাচ্ছে কোয়ালিফায়ারে। সেখানে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় স্থানে নেমে যাওয়া এই কুমিল্লাই।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কুমিল্লাকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছে রংপুর। কুমিল্লাকে ৭২ রানে অলআউট করে মাশরাফিরা জিতেছে ৯ উইকেটে। ইমরুল কায়েসদের ১৬.৩ ওভারে অলআউট করে মাত্র ১ উইকেট হারিয়ে ৯.৩ ওভারে জয় নিশ্চিত করে রংপুর।

এই জয়ে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট (১.০২) নিয়ে টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করলো রংপুর। সমান ম্যাচে কুমিল্লার পয়েন্টও ১৬, তবে নেট রানরেটে (০.০৭) পিছিয়ে থেকে তারা শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এই দল দুটিই।

বোলিংয়েই কাজের কাজ সেরে রেখেছিল রংপুর। কুমিল্লাকে ৭২ রানে গুটিয়ে দেওয়ার পর জয় পেতে কোনও বেগ পেতে হয়নি তাদের। মেহেদী মারুফের (৫) উইকেটটি হারিয়ে ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে সহজ জয় নিশ্চিত করে তারা। গেইল ৩০ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩৫ রানে, আর ডি ভিলিয়ার্স ২২ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন হার না মানা ৩৪ রানের ইনিংস।

পয়েন্ট টেবিলের হিসাবে খুব একটা গুরুত্ব না থাকলেও ম্যাচটি দুই দলের জন্য ছিল ফাইনালে ওঠার ‘প্রস্তুতি’। যেখানে ব্যাটিংটা একেবারেই ভালো হয়নি কুমিল্লার। রবি বোপারা (৩/৭), নাহিদুল ইসলাম (২/৯) ও মাশরাফি বিন মুর্তজার (২/১৮) চমৎকার বোলিংয়ে ১৬.৩ ওভারে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় তারা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ‍দ্বিতীয় বলেই আউট শূন্য রানে। খানিক পর আরেক ওপেনার এনামুল হক ফেরেন ৫ রান করে। শুরুর ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি কুমিল্লা। রংপুরের বোলারদের সামনে হারিয়েছে একের পর এক।

দলীয় সর্বোচ্চ ২১ রান এসেছে সাত নম্বরে নামা জিয়াউর রহমানের ব্যাট থেকে। এছাড়া লিয়াম ডসন করেন ১৮, আর শামুসর রহমানের ব্যাট থেকে আসে ১২ রান।

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের