বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের শক্তিশালী পেস আক্রমণ

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৮

পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন টিম সাউদি (ডানে) ও ট্রেন্ট বোল্ট সামনেই বিশ্বকাপ। শক্তি-দুর্বলতা যাচাই করে নিতে কোনও কমতি রাখছে না নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে তারই ছাপ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী পেস আক্রমণ নিয়ে স্বাগতিকরা ঘোষণা করেছে ১৪ সদস্যের স্কোয়াড।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাজেভাবে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। বিশ্বকাপের আগে এই ধাক্কা কাটিতে উঠতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজকে লক্ষ্য বানিয়েছে তারা। ১৩ ফেব্রয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য সেরা স্কোয়াডই নির্বাচন করেছে কিউইরা।

নিউজিল্যান্ডের উইকেট সবসময়ই সুবিধা দেয় পেসারদের। সে কারণে বাংলাদেশের দুশ্চিন্তাও স্বাগতিক পেসারদের নিয়ে। ঘোষিত স্কোয়াডে দুশ্চিন্তা আরও বাড়ার কথা। কারণ সেরা সব পেসারকে নিয়েই তারা ঘোষণা করেছে দল। একাদশে প্রথম পছন্দের পেস জুটি টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের সঙ্গে রয়েছেন ম্যাট হেনরি ও লুকি ফার্গুসন। তাদের পাশাপাশি বল হাতে ম্যাচ মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখা দুই পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোমকে যোগ করে কঠিন বার্তাই দিয়ে রেখেছে বাংলাদেশকে।

টাইগারদের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডেতে ফিরেছেন মার্টিন গাপটিল। ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে চোট পাওয়ায় শেষ ম্যাচে ছিলেন না এই ওপেনার, ছিটকে যান টি-টোয়েন্টি সিরিজ থেকেও। তবে বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারের সিরিজে ফিরেছেন তিনি। তবে প্রথম দুই ওয়ানডে থেকে বাদ পড়েছেন আরেক ওপেনার কলিন মুনরো। ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে তিনি জায়গা হারালেও গাপটিলের চোটে সুযোগ মেলে শেষ ম্যাচে।

তৃতীয় ওয়ানডেতে মুনরো পূরণ করবেন অধিনায়ক কেন উইলিয়ামসনের জায়গা। কিউই অধিনায়ক তৃতীয় ওয়ানডেতে বিশ্রামে থাকবেন। লম্বা সময় খেলার মধ্যে থাকায় আগে থেকেই উইলিয়ামসনকে বিশ্রামে রাখার পরিকল্পনা ‍নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের।

কিউইদের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ১৩ ফেব্রুয়ারি। নেপিয়ারের ওই ম্যাচ শেষে পরের দুই ওয়ানডে ১৬ ও ২০ ফেব্রুয়ারি। ক্রিকইনফো

নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক, প্রথম ও দ্বিতীয় ম্যাচ), টড অ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো (তৃতীয় ম্যাচ), জিমি নিশাম, হেনরি নিকোলস, রস টেলর, মিচেল স্যান্টনার, টিম সাউদি।

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের