পাকিস্তান-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৯

পাকিস্তান-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত চূড়ান্ত হলো পাকিস্তান ও অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি। অন্তত একটি ম্যাচ দেশের মাটিতে আয়োজনের আশা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সায় দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাতে তারা খেলবে এই ‘অ্যাওয়ে’ সিরিজ।

আগামী ২২ থেকে ৩১ মার্চ হবে এই সিরিজ। প্রথম দুটি ম্যাচ হবে শারজায়। এক বছরেরও বেশি সময় পর এই ভেন্যুতে হবে আন্তর্জাতিক ম্যাচ। ২২ ও ২৪ মার্চের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে শারজা ক্রিকেট স্টেডিয়াম।

আবুধাবিতে ২৭ মার্চ হবে তৃতীয় ওয়ানডে। আর ২৯ ও ৩১ মার্চ দুবাইয়ে হবে সিরিজের শেষ দুটি ম্যাচ।

বিশ্বকাপের আগে এই সিরিজকে দারুণ প্রস্তুতি হিসেবে দেখছে পাকিস্তানের ক্রিকেট ডিরেক্টর জাকির খান, ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন। এই সিরিজ দিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি মূল্যায়ন করার দারুণ সুযোগ পাবে পাকিস্তান।’

সংযুক্ত আরব আমিরাতে গত অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল অস্ট্রেলিয়া। দুটি সিরিজেই হেরে যায় তারা।

সবশেষ দুই দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে। স্বাগতিক অস্ট্রেলিয়া সিরিজ জেতে ৪-১ ব্যবধানে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে