ভালো শুরুর পরও এমন স্কোর হতাশার: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৮

সংবাদ সম্মেলনে তামিম ইকবাল হ্যামিল্টন টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৪ রানে তামিম ইকবাল একাই করেছেন ১২৬। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালোই ছিল সফরকারীদের। কিন্তু দুপুর গড়াতেই হুড়মুড় করে ভেঙে পড়ে ব্যাটিং লাইন। দারুণ শুরুর পরও স্কোরবোর্ডে তাই বড় রান তুলতে না পারার হতাশা তামিমের কণ্ঠে।

কলিন ডি গ্র্যান্ডহোমের হাত ফসকে ৬৫ রানে জীবন পাওয়া তামিম পেয়েছেন নবম টেস্ট সেঞ্চুরি। তার ইনিংস সেরা স্কোরে রয়েছে ২১টি চার আর ১টি ছয়। তামিম ক্রিজে ছিলেন দলের ব্যাটিং আস্থার প্রতীক হয়ে।

কিন্তু দলের ১৮০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তামিম আউট হতেই গুঁড়িয়ে যায় বাংলাদেশ। শেষ ৫ উইকেট তারা হারায় ৫৪ রানে। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে শুভ সূচনার পরও হতাশার দিন কাটায় তামিমের অনুভূতি, ‘এই ধরনের কন্ডিশনে এমন শুরু করা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। প্রথম দিনে এমন সবুজ উইকেটে শুরুতে ২-৩টা উইকেট পড়ে গেলে খেলা কঠিন। আজ এত ভালো শুরুর পরও এটাকে ধরে না রাখা হতাশাজনক। কেবল আমিই না, ড্রেসিংরুমের প্রত্যেকেই হতাশ।’

লেগ স্টাম্পের উপর শর্ট বলে প্রলুব্ধ করে মুমিনুল হককে আউট করেন নেইল ওয়াগনার।  অন্যদিকে অফ স্টাম্পের খানিকটা বাইরে টিম সাউদির বলটি শেষ মুহূর্তে হালকা সুইং করে সৌম্য সরকারের গ্লাভস ছুঁয়ে বেরিয়ে যায়। ওয়ানডে সিরেজে ভালো করা মোহাম্মদ মিঠুনও আউট হন বাজে শটে। বুকের উপরে তাক করা বাউন্সারে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এরপর মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজও আউট হয়েছেন বাজে শট খেলে।

বাংলাদেশের বাটিং বিপর্যয়ে উইকেটের কোনও ভূমিকা ছিল কিনা প্রশ্নে তামিম বলেন, ‘আমি যখন ব্যাটিংয়ে নামি, তারপর একটি-দুটি বাউন্ডারি মারার পর উইকেট খুব সহজ মনে হচ্ছিল। তারাও (নিউজিল্যান্ড) ভালো বোলিং করেছে। কিন্তু আমাদের আউটগুলো দেখলেই বোঝা যাবে, দারুণ কোনও বলে আমরা উইকেট হারায়নি। প্রতিপক্ষ পরিকল্পনা অনুযায়ী বল করেছে। আমরাই ভুল শট খেলে তাদের পরিকল্পনা সফলে সহায়তা করেছি।’

সারাদিন ব্যাটিং করতে না পারার আক্ষেপ তামিমের কণ্ঠে, ‘উইকেট ব্যাটিং করার জন্য যথেষ্ট ভালো ছিল। আগামী দুইদিনও একই থাকবে। সারাদিন ব্যাটিং করলে হয়তো ৩৫০ রানের বেশি হতো। তাহলে প্রথম দিনের হিসাবে আমরা শক্ত অবস্থানে থাকতাম।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত