দ্বিতীয় টেস্টে ভালো খেলতে আশাবাদী মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ১৯:৪৫আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৯:৫৪

সংবাদ সম্মেলনে কথা বলছেন মাহমুদউল্লাহ ৪৮১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিশাল রানের নিচে চাপা পড়লেও বাংলাদেশের ব্যাটসম্যানরা দারুণ লড়াই করেছে। ইনিংস ব্যবধানে হার মানলেও ৪২৯ রান নিঃসন্দেহে ভালো সংগ্রহ। অধিনায়ক মাহমুদউল্লাহর বিশ্বাস, হ্যামিল্টনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং দ্বিতীয় টেস্টে অনুপ্রাণিত করবে বাংলাদেশ দলকে।

দ্বিতীয় ইনিংসে সৌম্য সরকার (১৪৯) ও মাহমুদউল্লাহর (১৪৬) দুর্দান্ত সেঞ্চুরি বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি। আগামী ৮ মার্চ ওয়েলিংটনে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট নিয়ে তাই আশাবাদী অধিনায়ক। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘ব্যাটসম্যানদের সৌজন্যে ইতিবাচক মানসিকতা নিয়ে আমরা দ্বিতীয় টেস্টে নামতে পারবো। এই ম্যাচে তামিম খুব ভালো ব্যাট করেছে। দ্বিতীয় ইনিংসে সৌম্য ছিল দুর্দান্ত। আশা করি, এই ম্যাচের চেয়ে ওয়েলিংটনে আমরা ভালো খেলতে পারবো। নিউজিল্যান্ডের পেসারদের বলে দারুণ বৈচিত্র্য। ওরা নতুন বলে সুইং করানোর চেষ্টা করে, আর পুরোনো বলে শর্ট লেন্থে বল করে। ওদের বোলিং সম্পর্কে আমাদের ব্যাটসম্যানদের একটা ধারণা হয়েছে। দ্বিতীয় টেস্টে তাই আরও ভালো ব্যাট করা সম্ভব।’

বোল্ট-সাউদি-ওয়াগনারদের সুইং আর বাউন্সার সামলে দারুণ ব্যাট করা সৌম্যর প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসে সৌম্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সে খুব স্বচ্ছন্দে ব্যাট করেছে, আর সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরিও করেছে।’

হ্যামিল্টন টেস্টের দুই ইনিংসেই দারুণ পারফরম্যান্স তামিমের। ১২৬ ও ৭৪ রানের দুটো আক্রমণাত্মক ইনিংস খেলা দেশসেরা ওপেনারের প্রশংসায় উচ্ছ্বসিত অধিনায়ক, ‘একটা সময় তামিমকে ওরা একের পর এক বাউন্সার মারছিল। সেই সময় সে ভালো মতোই সারভাইভ করেছিল। কারণ সে দলের মধ্যে সবচেয়ে ভালো পুল আর হুক খেলে। আসলে এই টেস্টে তামিম অসাধারণ ব্যাট করেছে।’ আর নিজের ইনিংস নিয়ে মাহমুদউল্লাহর মূল্যায়ন, ‘আমি একটু সময় নিয়ে ব্যাট করার চেষ্টা করেছি। ওদের বোলারদের ক্লান্তি কাজে লাগিয়ে ভালো ব্যাটিংয়ের লক্ষ্য ছিল আমার।’

তিনজন দারুণ লড়াই করলেও চতুর্থ দিনেই হার মেনেছে বাংলাদেশ। সেজন্য প্রথম ইনিংসের ব্যর্থতাকে দায়ী করলেন মাহমুদউল্লাহ, ‘হ্যামিল্টনের উইকেট ব্যাটিং সহায়ক। কিন্তু আমরা প্রথম ইনিংসে ভালো ব্যাট করতে পারিনি। বড় সংগ্রহ গড়ার সুযোগ হাতছাড়া করেছি। তামিমের সঙ্গে আরেকজন বড় ইনিংস খেলতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম