বিলিংস ঝড়ের পর জর্ডান তোপে বিধ্বস্ত উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০১৯, ০৮:১৭আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৮:১৭

ক্যারিয়ারসেরা ইনিংস খেললেন বিলিংস স্যাম বিলিংসের ক্যারিয়ারসেরা পারফরম্যান্স উদ্ধার করলো ইংল্যান্ডকে। তারপর ক্রিস জর্ডানের দুর্দান্ত এক স্পেলে বিধ্বস্ত হলো ওয়েস্ট ইন্ডিজ।  স্বাগতিকদের ব্যাটিং লজ্জা দিয়ে এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে ইংলিশরা।

শুক্রবার বাসেটেরেতে ১৩৭ রানে দ্বিতীয় ম্যাচ জিতেছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে তারা ২-০ তে এগিয়ে রয়েছে।

আগে ব্যাট করে ৬ উইকেটে ইংল্যান্ড স্কোরবোর্ডে তোলে ১৮২ রান। তারপর ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় সর্বনিম্ন ৪৫ রানে গুটিয়ে দেয় তারা।

৫.২ ওভারে ৩২ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ডকে উদ্ধার করেন বিলিংস। তিনি দারুণ সঙ্গ পান জো রুটের কাছ থেকে। তাদের ৮২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

বিলিংসের ম্যাচসেরা পারফরম্যান্স ইংল্যান্ডকে নিয়ে যায় দারুণ অবস্থানে। মাত্র ৪৭ বলে ১০ চার ও ৩ ছয়ে ৮৭ রানে শেষ বলে আউট হন। তার আগে রুট ৪০ বলে ৫৫ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

এরপর লক্ষ্যে নামা উইন্ডিজ ব্যাটিং লাইনে ধস নামান জর্ডান। মাত্র ২ ওভারে ৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তাতে আইসিসি পূর্ণ সদস্য হিসেবে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জা পায় ক্যারিবিয়ানরা।

কেবল কার্লোস ব্র্যাথওয়েট ও শিমরন হেটমায়ারের ব্যাটে আসে ১০টি করে রান। আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি।

ইনিংসের তৃতীয় ওভারে ১২ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ক্রিস গেইল ও শাই হোপকে ফেরান ডেভিড উইলি। এরপর জর্ডান তার টানা দুই ওভারে চার ব্যাাটসম্যানকে সাজঘরে পাঠান। এই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি উইন্ডিজ। মাত্র ১১.৫ ওভারে অলআউট হয় তারা।

জর্ডানের দারুণ বোলিংয়ের পাশাপাশি লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ ও উইলি দুটি করে উইকেট নেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী