তামিমের হাফসেঞ্চুরিতে দারুণ শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ০৫:৩৭আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৬:৩২

হেসেছে তামিমের ব্যাট তামিম ইকবালের ব্যাটে দারুণ খেলছে বাংলাদেশ। তার ২৭তম হাফসেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শুভ সূচনা হয় সফরকারীদের। কিন্তু প্রথম সেশনের শেষ দিকে নেইল ওয়াগনারের তোপে পড়েছে বাংলাদেশ। ৩৫ ওভারে ৩ উইকেটে ১২৭ রান করে লাঞ্চ বিরতিতে গেছে তারা।

বেসিন রিজার্ভে বৃষ্টিতে প্রথম দুই দিনের খেলা পরিত্যক্ত হয়। রবিবার রোদেলা সকালে আধঘণ্টা আগে টস হয়। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে নেন ফিল্ডিং। ব্যাটিংয়ে নেমে আবারও জ্বলে ওঠেন তামিম।

হ্যামিল্টন টেস্টের পর ওয়েলিংটনেও চমৎকার তামিম। হ্যামিল্টনে ১২৬ ও ৭৪ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান ৮১ বলে ৬ চারে ফিফটি করেন। তার আগে ৭৫ রানের জুটি গড়েন সাদমান ইসলামকে নিয়ে।

২১তম ওভারে এই জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম।  ৫৩ বলে ২৭ রান করে রস টেলরের ক্যাচ হন সাদমান।

নিউজিল্যান্ডের কাছে ওপেনিং জুটি ভাঙার পরপরই হাফসেঞ্চুরি উদযাপন করেন তামিম। তারপর ক্রিজে নেমে ‍মুমিনুল হক বেশিক্ষণ টিকতে পারেননি। নেইল ওয়াগনারের বলে ১৫ রানে বিজে ওয়াটলিংকে ক্যাচ দেন বাঁহাতি ব্যাটসম্যান। আগের বলেই রিভিউ নিয়ে আম্পায়ারের আউটের সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন মুমিনুল।

মোহাম্মদ মিঠুনকেও নিজের শিকার বানান ওয়াগনার। কিউই পেসার তার পরের ওভারে ওয়াটলিংয়ের গ্লাভসবন্দি করেন তাকে। তার আগের বলে ওয়াগনার কট বিহাইন্ডের জোরালো আবেদন করলে আম্পায়ার আঙুল তোলেন। রিভিউ নিয়ে ওই যাত্রায় মিঠুন বেঁচে গেলেও পরের বলে বিদায় নেন।  মাত্র ৩ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এই টেস্টে দুটি বদল নিয়ে নেমেছে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ। জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। আর নিউজিল্যান্ড দলে টড অ্যাস্টল জায়গা হারিয়েছেন ম্যাট হেনরির কাছে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী