মস্তিষ্কে অস্ত্রোপচার করাতে সিঙ্গাপুর যাচ্ছেন মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৯, ২১:০৮আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:৩৬

মস্তিষ্কে অস্ত্রোপচার করাতে সিঙ্গাপুর যাচ্ছেন মোশাররফ ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেল অস্ত্রোপচার করাতে বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে হবে তার মস্তিষ্কে অস্ত্রোপচার।

দেশ ছাড়ার আগে বুধবার নিজের বাসায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা বাঁহাতি এই স্পিনার। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি, ‘সবার কাছে দোয়া চাই। আমার অসুস্থতার কথা জেনে বিসিবি সভাপতি নাজমুল হাসান সহ সতীর্থ ক্রিকেটার মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদউল্লাহ সবাই যেভাবে খোঁজ-খবর নিয়েছে, তাতে আমি আপ্লুত। অনেক মানুষের ভালোবাসা, সমর্থন পাচ্ছি। এ অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।’

ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা করাতে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাশে পাচ্ছেন মোশাররফ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান কথা বলেছেন তার ব্যাপারে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ কিছুদিন ধরেই মাথা ব্যথা সহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। সমস্যার ব্যাপকতা বুঝতে পেরে চিকিৎসকরা তাকে মাথার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দেন। সেই পরীক্ষাতেই ধরা পড়ে টিউমারের অস্তিত্ব।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী