‘পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেলো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১১:২৪ আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৩:২২

হ্যাগলি পার্ক দিয়ে ফিরছেন ভীতসন্ত্রস্ত তামিম শনিবার শুরু হওয়ার কথা ছিল ক্রাইস্টচার্ট টেস্ট। শুক্রবার জুমার নামাজ পড়ে বিকালে অনুশীলনে যেতেন মাহমুদউল্লাহরা। কিন্তু এক ভয়াবহ অভিজ্ঞতা সবকিছু বদলে দিলো।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে ক্রাইস্টচার্চের একটি মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম, মিরাজ, তাইজুল, মুশফিকরা। আল নূর নামের ওই মসজিদটি ডিন এভিনিউতে অবস্থিত এবং টেস্ট ভেন্যু থেকে একটু দূরে। সেখানেই ঘটে গেলো এক ভয়াবহ সন্ত্রাসী হামলা।

এক বন্দুকধারী মসজিদে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে। ক্রিকেটাররা মসজিদে ঢোকার আগ মুহূর্তে ঘটে এ ঘটনা। বিষয়টা টের পেয়ে দ্রুতই হ্যাগলি পার্ক দিয়ে ফিরে যান তামিম-মিরাজরা। একটু পরে যাওয়ায় প্রাণে বেঁচে যান তারা।

এখন কী করণীয় সেটাই হ্যাগলি ওভালের ড্রেসিংরুমে বসে আলোচনা করছেন ক্রিকেটাররা। বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, 'দলের প্রত্যেক খেলোয়াড় নিরাপদ আছেন। তাদের কোনও ক্ষতি হয়নি। পরবর্তীতে আমাদের করণীয় কী হবে, সেটা নিয়ে আমরা আলাপ করছি।’

উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম ফেসবুক পোস্টে জানিয়েছেন তার ভয়াবহ অভিজ্ঞতার কথা। তিনি লিখেছেন, 'ক্রাইস্টচার্চ মসজিদে হামলা থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেছেন। আমরা খুবই ভাগ্যবান। আমরা ঘটনার খুব কাছাকাছি ছিলাম। কখনোই এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে চাই না। আমাদের জন্য দোয়া করবেন।’

তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, ‘পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেলো। খুবই ভয়াবহ অভিজ্ঞতা, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ভয়াবহ এই ঘটনার বিবরণ দিয়ে দলের ডাটা অ্যানালিস্ট শ্রীনিবাস তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘মাত্রই এক বন্দুকধারীর হাত থেকে রক্ষা পেলাম। এখনও নিশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারছি না। ভয় কাজ করছে সর্বত্র।’

জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনও ঘটনার বিবরণ দেন, ‘আমি ঘটনার পরপরই ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। তারা কিছু দেখেনি। তবে গুলির শব্দ শুনে হ্যাগলি পার্ক দিয়ে মাঠে ফিরে গেছে। কোচিং স্টাফের সবাই টিম হোটেলেই ছিলেন। খেলোয়াড়রা গোলাগুলির শব্দ শুনেই দৌড়ে নিরাপদ স্থানে গিয়েছেন।’

শুক্রবার বেলা ১২টায় বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন গুলশানের নিজ বাসায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। ওখানেই হয়তো ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের করণীয় বিষয়গুলো উঠে আসবে!

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
হাসান-খালেদের দাপটে যেভাবে প্রথম বিভাগে ফিরলো কেন্ট
বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়: অস্ট্রেলিয়া অধিনায়ক
মালয়েশিয়াকে সমীহ বাংলাদেশের, সালাউদ্দিন বললেন ‘অঘটন ঘটতে পারে’
সর্বশেষ খবর
সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব
সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব
আদাবরে বাড়ি দখল চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর
আদাবরে বাড়ি দখল চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
বাংলা কিউআরে লেনদেনে মিলবে প্রণোদনা
বাংলা কিউআরে লেনদেনে মিলবে প্রণোদনা
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ