মঙ্গলবার মোশাররফের মস্তিষ্কে অস্ত্রোপচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৯, ২০:০৭আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২০:১৪

নিউরো সার্জন এলভিন হংয়ের (বামে) তত্ত্বাবধানে হবে মোশাররফ রুবেলের অস্ত্রোপচার ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেলের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হবে মঙ্গলবার। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সোমবার ভর্তি হয়েছেন তিনি। সেখানে নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে হবে অস্ত্রোপচার। বাঁহাতি স্পিনারের স্ত্রী চৈতি ফারহানা রূপা নিজের ফেসবুকে তার অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারহানা ফেসবুকে মোশাররফের হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়ে লিখেছেন, ‘আমার স্বামী মোশাররফ হোসেন রুবেল অস্ত্রোপচারের জন্য আজ (সোমবার) মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। ইনশাআল্লাহ, আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় তার অস্ত্রোপচার হবে। আমি সবার কাছে তার জন্য দোয়া চাইছি।’

জাতীয় দল থেকে বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ। কিছুদিন ধরেই তিনি মাথা ব্যথা সহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। সমস্যার ব্যাপকতা বুঝতে পেরে চিকিৎসকরা তাকে মাথার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দেন। সেই পরীক্ষাতেই ধরা পড়ে টিউমারের অস্তিত্ব।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, মোশাররফের ব্রেনের টিউমারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তারা পরামর্শ দিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার করলে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেশি। সেই কারণেই সিঙ্গাপুর গিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন মোশাররফ।

গত ১৪ মার্চ সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ার আাগে সবার কাছে দোয়া চেয়েছেন বাঁহাতি এই স্পিনার। ৩৭ বছর বয়সী মোশাররফ বাংলাদেশের জার্সিতে ৫টি ওয়ানডে খেলেছেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু মস্তিষ্কের টিউমারে সব ওলটপালট হয়ে গেছে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম