মামলা হেরে বিসিসিআইকে ১৬ লাখ ডলার দিলো পিসিবি

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০১৯, ২২:১৫আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২৩:৩৭

মামলা হেরে বিসিসিআইকে ১৬ লাখ ডলার দিলো পিসিবি সমঝোতা স্মারক রক্ষা না করায় ৭ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে মামলা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু গত অক্টোবরে করা মামলাটি হেরে উল্টো তারাই ভারতকে দিলো ১৬ লাখ ডলার। পিসিবি সভাপতি এহসান মানি এ খবর জানান।

দুই দেশের ক্রিকেট বোর্ডের চুক্তি অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারত ও পাকিস্তানের। কিন্তু বিভিন্ন সময়ের রাজনৈতিক উত্তেজনায় তা আর মাঠে গড়ায়নি। এ কারণে গত বছর বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করে পাকিস্তান।

এই মামলায় লড়াই করেছে দুই দেশই। গত বছরের অক্টোবরে মামলাটি খারিজ করে দেয় আইসিসির ডিসপিউট রিসলিউশন কমিটি। একই সঙ্গে ভারতের মামলা লড়াইয়ের খরচ দিতে পিসিবিকে নির্দেশ দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেই অনুযায়ী ভারতকে ১৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হলো তাদের।

শুধু তাই নয়, আইনি ফি ও ভ্রমণ খরচসহ সব মিলিয়ে ২২ লাখ ডলার হাতছাড়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। পিসিবি সভাপতি বলেছেন, ‘পিসিবির একটি মামলা আমলে নিয়েছিল আইসিসি কমিটি। সেটা হেরে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে ১৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হলো আমাদের।’ ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের