অবশেষে জিতলো বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০১৯, ০০:৫৯আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০১:০৩

বেঙ্গালুরুর প্রথম জয়ের উল্লাস এবারের আইপিএলে জিততে ভুলেই গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অবশেষে ৭ ম্যাচে প্রথম জয়ের দেখা পেলো তারা কিংস ইলেভেন পাঞ্জাবের মাঠে।

শনিবার বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের ফিফটিতে ৮ উইকেটে জিতেছে বেঙ্গালুরু। ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার শেষে তারা। আর পাঞ্জাব এক ম্যাচ বেশি খেলে ৮ পয়েন্টে পঞ্চম স্থানে।

ক্রিস গেইলের ৯৯ রানের দারুণ ইনিংসে আগে ব্যাট করে পাঞ্জাব ৪ উইকেটে করে ১৭৩ রান। জবাবে কোহলি ও ডি ভিলিয়ার্সের ব্যাটে ১৯.২ ওভারে ২ উইকেটে ১৭৪ রান করে বেঙ্গালুরু।

লক্ষ্যে নেমে ৪৩ রানে প্রথম উইকেট হারায় বেঙ্গালুরু। পার্থিব প্যাটেল (১৯) বিদায়ের পর ডি ভিলিয়ার্সের সঙ্গে কোহলির ৮৫ রানের জুটি সবচেয়ে বেশি অবদান রাখে।

প্রথম জয়ের হাসি কোহলির মুখে ৩৭ বলে ৭ চারে হাফসেঞ্চুরি করা কোহলি ৬৭ রানে আউট হলে আর পেছনে ফিরতে হয়নি বেঙ্গালুরুকে। মার্কাস স্টোইনিসের সঙ্গে ৪৬ রানের অপরাজিত জুটিতে দলকে জেতান ডি ভিলিয়ার্স। ৩৮ বলে ৫ চার ও ২ ছয়ে ৫৯ রানে টিকে ছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান, ম্যাচসেরাও হন তিনি। জয়সূচক চার মারা স্টোইনিস ২৮ রানে খেলছিলেন।

পাঞ্জাবের পক্ষে মোহাম্মদ স্যামি ও রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট নেন।

আগে ব্যাট করে গেইল উপযুক্ত জুটি গড়ার মতো কাউকে পাননি। তবে নিজের কাজ ঠিক করে গেছেন ক্যারিবিয়ান ওপেনার। ২৮ বলে ৬ চার ও ৩ ছয়ে ফিফটি করেন তিনি। বলের সঙ্গে রানের গতি বাড়াতে না পারায় সেঞ্চুরি করা হয়নি তার। ইনিংসের শেষ বলে চার মারেন তিনি, কিন্তু সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকেন। তার ৬৪ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছয়।

বেঙ্গালুরুর পক্ষে যুজবেন্দ্র চাহাল সর্বোচ্চ দুটি উইকেট নেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম