ভারতের বিশ্বকাপ দল নিয়ে সন্তুষ্ট দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৯, ১৫:৫৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৫:৫৮

রাহুল দ্রাবিড় বিশ্বকাপের আগে শেষ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৩-২ ব্যবধানে হেরেছে স্বাগতিক ভারত। কিন্তু সেটা বিশ্বকাপে বড় কোনও প্রভাব ফেলবে না বিশ্বাস করেন রাহুল দ্রাবিড়। এই দল নিয়ে সন্তুষ্টি জানালেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান।

গত মার্চে ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে যায় ভারত। পরের তিনটি দাপট দেখিয়ে জেতে অস্ট্রেলিয়া। শুধু এক সিরিজ দিয়ে দলকে বিচার করতে চান না সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান। গত কয়েক বছরে দুর্দান্ত পারফরম্যান্সে ভারত র‌্যাংকিংয়ের দুই নম্বরে উঠেছে, এটাই তাদের সাফল্যের প্রমাণ মনে করেন দ্রাবিড়।

বিশ্বকাপে ভারতকে ফেভারিট মানছেন তিনি নির্দ্বিধায়, ‘গত ৩০ মাসে ভারত সত্যিই ভালো খেলেছে। সবশেষ সিরিজ হেরেছে, কিন্তু অস্ট্রেলিয়া যেভাবে খেলেছে তারা অবশ্যই কৃতিত্বের দাবিদার। আর শেষ দিকে খুব ব্যস্ত সময় কেটেছে। তবে র‌্যাংকিং (আইসিসি) প্রমাণ করে ভারত ঠিক জায়গায় আছে এবং এক নম্বর হতে বিশ্বকাপ জেতা উচিত তাদের।’

ভারতের ১৫ জনের বিশ্বকাপ দল নিয়ে কোনও প্রশ্ন নেই দ্রাবিড়ের। আম্বাতি রাইডু ও ঋষভ পান্তকে বাদ দেওয়ার পরও এই দলকে ভারসাম্যপূর্ণ মানছেন তিনি, ‘ভারতের খুব ভালো একটি দল আছে, বিশ্বকাপের জন্য এই দলটি ভারসাম্যপূর্ণ।’

তিনি আরও যোগ করেছেন, ‘অনেক সমন্বয় আছে এবং বিকল্পও আছে। এখন টুর্নামেন্টে পারফর্ম করাই আসল। একটি বা দুটি নাম নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিন্তু যে দল বাছাই করা হয়েছে তাকে সমর্থন দেওয়া উচিত এবং আশা করি তারা ভালো করবে।’ আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম