ফটোসেশনে সাকিবকে না দেখে ক্ষুব্ধ বিসিবি সভাপতি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৮:৪৭আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৮:৫৮

বিশ্বকাপ দলের অফিসিয়াল ফটোসেশনে ছিলেন না সাকিব আগামী ৫ মে আয়ারল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এরপর ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপের মহাযজ্ঞ। জাতীয় ক্রিকেট দল তাই দেশ ছাড়ছে বেশ আগেই, ১ মে। সোমবার ছিল বিশ্বকাপ দলের অফিসিয়াল ফটোসেশন। যেখানে দলের ১৪ জন অংশ নিলেও ছিলেন না সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে ফটোসেশনে না দেখে ক্ষুব্ধ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।  

আইপিএল খেলতে ভারতে যাওয়া সাকিব রবিবার রাতে ফিরেছেন ঢাকায়। সোমবার সকালে মিরপুর স্টেডিয়ামে এসে রিপোর্টও করেছেন, কিন্তু দুপুরের পর তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত তাকে ছাড়াই ফটোসেশনে অংশ নিয়েছে জাতীয় দল।

সাকিবের এমন আচরণে বিসিবি সভাপতি ক্ষোভ চেপে রাখতে পারেননি। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, “ফটোসেশনে সাকিবের অনুপস্থিতি সত্যিই দুঃখজনক। আমি  স্টেডিয়ামে ঢোকার সময় সাকিবকে ফোন করে জিজ্ঞেস করলাম, ‘তুমি কোথায়?’ ও বললো, ‘আমি তো ঢাকায় চলে এসেছি। আপনার বাসায় আসবো রাতে।’ আমি বললাম, ‘কেন? এখনই তো দেখা হবে।’ ও বলল, ‘না, আমি বেরিয়ে গেছি।’ আমি পরে জানতে পারলাম যে সাকিবকে আগেই বলা হয়েছিল আজ দলের ফটোসেশন হবে। জাতীয় দল বিশ্বকাপে যাচ্ছে, তাই সবার সঙ্গে সাকিবকেও ফটোসেশনে দেখার আশা করেছিলাম। কিন্তু সে ছিল না।’

সাকিবকে ছাড়াই বিশ্বকাপ দলের ১৪ ক্রিকেটার অংশ নিয়েছেন ফটোসেশনে ফটোসেশনে সাকিবের অনুপস্থিতি দলের মধ্যে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে কিনা প্রশ্নে নাজমুল হাসান বলেছেন, ‘আমার মনে হয় দলের অন্যরা এত দিনে ওর এসব ব্যাপারে অভ্যস্ত হয়ে গেছে! যাহোক, আমি মনে করি এটা ওর জন্যই দুর্ভাগ্য। সাকিবের কপাল খারাপ, আমাদের বিশ্বকাপ দলের ফটোসেশনে সে থাকতে পারলো না। এছাড়া আর কী বলবো!’

বিপিএল ফাইনালে ইনজুরির পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন সাকিব। এই ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে যাননি। আইপিএলে তিনটি ম্যাচ খেললেও জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন তিনি। গত ২২ এপ্রিল জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও ভারতে থাকায় ক্যাম্পে যোগ দিতে পারেননি বর্তমানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিনটিরই অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা সাকিব।

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের