হোপ-ক্যাম্পবেলের অবিশ্বাস্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০১৯, ২০:৩২আপডেট : ০৫ মে ২০১৯, ২০:৪১

ক্যাম্পবেল ও হোপের অবিশ্বাস্য জুটি ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অবিশ্বাস্য ইনিংস খেললেন শাই হোপ ও জন ক্যাম্পবেল। দুই ওপেনারের দেড়শ ছাড়ানো ইনিংসে ভেঙেছে বেশ কয়েকটি রেকর্ড। আর উইন্ডিজ করেছে তাদের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে স্কোর- ৩ উইকেটে ৩৮১ রান। এই বছর ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ রান করেছিল তারা।

ক্যাসল অ্যাভিনিউয়ে টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ দলে জায়গা পাওয়া হোপের সঙ্গে ওপেনিংয়ে নামেন শুধুমাত্র এই সিরিজের দলে থাকা ক্যাম্পবেল।

টিম মুরতাঘ ও জশ লিটলের পেস আক্রমণকে তুলোধুনো করে ছেড়েছে ক্যারিবিয়ানের উদ্বোধনী জুটি। নব্বইয়ের ঘরে দাঁড়িয়ে তারা ভাঙেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটির রেকর্ড। ৩৩তম ওভারে মুরতাঘের চতুর্থ বলে দৌড়ে একটি রান নিয়ে ভাঙেন শিবনারায়ন চন্দরপল ও স্টুয়ার্ট উইলিয়ামসের রেকর্ড। ১৯৯৭ সালে ব্রিজটাউনে ভারতের বিপক্ষে ২০০ রানের ওই অপরাজিত জুটির কীর্তিকে পেছনে ফেলেন ক্যাম্পবেল ও হোপ।

কিছুক্ষণ পর হোপ ১১৪ বলে পঞ্চম সেঞ্চুরির দেখা পান। পরের ওভারে ৯৯ বলে ক্যাম্পবেলের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে আরেকটি রেকর্ড গড়ে উইন্ডিজ। প্রথমবার ওয়ানডেতে দুই ক্যারিবিয়ানের ব্যাটে শতকের দেখা মিললো।

এখানেই থামেননি তারা দুজন। গড়েছেন ওয়ানডের উদ্বোধনী জুটির রেকর্ড। গত বছর জুলাইয়ে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ইমাম উল হক ও ফখর জামানের ৩০৪ রানের উদ্বোধনী জুটির রেকর্ড গড়েন।

এই রেকর্ডও হয়েছে মুরতাঘের ওভারে। ৪৩তম ওভারের পঞ্চম বলে দুটি রান নিয়ে এই কীর্তি গড়েন ক্যাম্পবেল। পরের বলে এই ওপেনার ১৫০ রানের ঘরে পৌঁছান। তাকে অনুসরণ করে দেড়শ ছোঁন হোপও। ওয়ানডে ইতিহাসে প্রথমবার দুই ওপেনারের ব্যাটে ১৫০ রানের ইনিংস দেখা গেলো।

অবিশ্বাস্য এই জুটি ভাঙে ৪৮তম ওভারে। দুজনই শিকার হন ব্যারি ম্যাককার্থির। ১৩৭ বলে ১৫ চার ও ৬ ছয়ে ১৭৯ রানে আউট হন ক্যাম্পবেল। ৩৬৫ রানের জুটি গড়ে ফিরে যান তিনি। হোপ ফিরে যান তিন বল পর। তার ১৫২ বলে ১৭০ রানের ইনিংসে ছিল ২২ চার ও ২ ছয়।

মাত্র ৭ রানের জন্য অক্ষত থাকে যে কোনও উইকেটে সর্বোচ্চ রানের জুটি। অবশ্য এটি ওয়েস্ট ইন্ডিজের দখলেই আছে। ২০১৫ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিস গেইল ও মারলন স্যামুয়েল ৩৭২ রান করেন দ্বিতীয় উইকেটে। তবে ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের ৩৩১ রানের জুটিকে টপকে যে কোনও উইকেটে সর্বোচ্চ রানের জুটির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেছে ক্যাম্পবেল ও হোপের জুটিটি।

ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে ছোট অবদান রাখেন ড্যারেন ব্রাভো (৯*) ও জেসন হোল্ডার (১)। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম