বিশাল জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০১৯, ২৩:১৩আপডেট : ০৬ মে ২০১৯, ০১:৪৮

হোপ ও ক্যাম্পবেলের অবিশ্বাস্য জুটি ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শাই হোপ ও জন ক্যাম্পবেলের অবিশ্বাস্য ইনিংস খেলেন। তাদের এই দারুণ ব্যাটিংয়ের জবাব দিতে ব্যর্থ আইরিশরা। রবিবার স্বাগতিকদের ১৯৬ রানে হারিয়ে সিরিজে শুভ সূচনা করেছে উইন্ডিজ।

ওয়ানডে ইতিহাসে হোপ ও ক্যাম্পবেল রেকর্ড ৩৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। তাতে ৩ উইকেটে ৩৮১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বিশাল লক্ষ্যে নেমে পেরে ওঠেনি আয়ারল্যান্ড। তারা ৩৪.৪ ওভারে গুটিয়ে যায় ১৮৫ রানে।

কেমার রোচের তোপে মাত্র ২১ রানে ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড। প্রথম ‍দুই ওভারে দুটি উইকেট নেন উইন্ডিজ পেসার। এরপর কেভিন ও’ব্রায়ান ও গ্যারি উইলসনের ১৩১ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়েছিল।

কেভিন ৭৭ বলে ৬৮ রানে বিদায় নিতেই ভেঙে পড়ে আইরিশদের ব্যাটিং লাইনআপ। তাকে জেসন হোল্ডারের ক্যাচ বানান অ্যাশলে নার্স। পরের ওভারে ৩০ রানে আউট হন উইলসন।

নার্সের স্পিন বিষে গুটিয়ে যায় আয়ারল্যান্ড ১৪ রানে ৫ উইকেট হারানোর ধাক্কা আর সামাল দিতে পারেনি স্বাগতিকরা। নার্স তার অষ্টম ওভারে জোড়া আঘাতে গুটিয়ে দেন আইরিশদের। এই অফ স্পিনার ৪ উইকেট নিয়েছেন ৫১ রান দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিনি করেছেন সেরা বোলিং। শ্যানন গ্যাব্রিয়েল পেয়েছেন ৩ উইকেট, দুটি নেন রোচ।

রেকর্ড জুটি গড়ার পথে ক্যাম্পবেল ১৭৯ রানের সেরা ইনিংস খেলেন, ম্যাচসেরা হয়েছেন তিনি। ১৭০ রান করেন হোপ। বিশাল এই জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের, আগামী মঙ্গলবার। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের