বিশ্বকাপে খেলবে স্টেইন-রাবাদা: দক্ষিণ আফ্রিকা কোচ

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০১৯, ১৮:০৬আপডেট : ১৫ মে ২০১৯, ১৮:২৫

ডেল স্টেইন ও কাগিসো রাবাদা দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ বরবারই দুর্দান্ত। অথচ বিশ্বকাপের আগে বোলিং আক্রমণ নিয়েই তাদের বেশি চিন্তা। ‍পারফরম্যান্স নয়, দুশ্চিন্তাটা ডেল স্টেইন ও কাগিসো রাবাদার চোট নিয়ে। ইংল্যান্ডের আসরে তাদের পাওয়া যাবে কিনা, এই যখন আলোচনা, তখন প্রোটিয়া কোচ ওটিস গিবসন জানিয়েছেন, বিশ্বকাপে খেলবেন তারা।

গত কয়েক বছর ধরে সব ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রাবাদা। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। পিঠের চোটের কারণে ছিটকে না গেলে হয়তো সর্বোচ্চ উইকেট হতো তারই। আইপিএলে পাওয়া চোটটাই এখন বিশ্বকাপে তার খেলার পথে বড় বাধা।

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলার সময়ই চোট পেয়েছেন স্টেইন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে মাত্র দুই ম্যাচ খেলে কাঁধের চোটে ছিটকে যান তিনি। ইংল্যান্ডের বিশ্বকাপে তার অভিজ্ঞতা প্রোটিয়াদের পেস আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ভাবা হলেও এখন স্টেইনকে নিয়ে করতে হচ্ছে অন্য চিন্তা।

যদিও দক্ষিণ আফ্রিকার কোচ গিবসন দিয়েছেন খুশির খবর। তিনি জানিয়েছেন, সেরে উঠছেন দুই পেসার এবং খেলবেন ইংল্যান্ডের আসরে। গিবসনের ভাষায়, ‘আমাদের মনে ‍হচ্ছে তারা (স্টেইন ও রাবাদা) সঠিক পথেই আছে। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। ওরা দুজনই পুরোপুরি সেরে ওঠার পথে আছে, একই সঙ্গে বিশ্বকাপে খেলতে যাচ্ছে।’

দুই সপ্তাহের মতো বাকি আছে বিশ্বকাপ শুরুর। উদ্বোধনী দিনে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা, প্রতিপক্ষ ইংল্যান্ড। স্বাগতিকদের জার্সিতে দেখা যেতে পারে বার্বাডোসে জন্ম নেওয়া জোফরা আর্চারকে। ইতিমধ্যে ইংলিশদের হয়ে ওয়ানডে অভিষেক হওয়া এই অলরাউন্ডারের বিশ্বকাপ দলে থাকাটা নির্ভর করছে পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্সের ওপর।

গিবসনের বিশ্বাস বিশ্বকাপে থাকছেন জোফরা, ‘জোফরা আর্চার ওদের (ইংল্যান্ড) পেস আক্রমণে শক্তি বাড়াবে, সত্যি বলতে ওকে (বিশ্বকাপ) দলে না নেওয়ার কারণ আমি দেখি না। আমার বাড়ি বার্বাডোসের ছেলে জোফরা, ইংল্যান্ডের জার্সিতে ওকে দেখলে খুশিই হবো।’ আইসিসি ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের