এখনও নাইবের অধিনায়ক স্তানিকজাই

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০১৯, ১৩:৫২আপডেট : ২৬ মে ২০১৯, ২১:৫৬

স্তানিকজাইর সঙ্গে নাইব বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাস আগে অধিনায়কত্বে পরিবর্তন আনে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আসগর স্তানিকজাইকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয় গুলবাদিন নাইবকে। এতে করে ড্রেসিংরুমে ভাঙনের সুর শোনা গেলেও সেটা প্রত্যাখ্যান করলেন নতুন অধিনায়ক। এখনও স্তানিকজাইকে পথপ্রদর্শক মনে করেন নাইব।

গত এপ্রিলের শুরুতে অধিনায়কত্বে এই বদল আনে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। তিন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক নির্বাচিত হয়। তাতে করে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানদের প্রথম টেস্ট জয়ের অধিনায়ক স্তানিকজাই দায়িত্ব হারান। কিন্তু তাতে দলে একতা ও সহমর্মিতার জায়গায় কোনও ফাঁক তৈরি হয়নি বললেন নতুন ক্যাপ্টেন।

স্তানিকজাইর প্রতি শ্রদ্ধা জানিয়ে নাইব বলেছেন, ‘আসগর স্তানিকজাই এখনও আমার অধিনায়ক। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে আমরা কয়েক দিন আগে ম্যাচ খেলেছি, সে আমাকে অনেক সাহায্য করেছে। আমার জন্য সে শুধু খেলোয়াড়ই নয়, এখনও আমার অধিনায়ক।’

বিশ্বকাপে সাবেক অধিনায়কের কাছ থেকে সমর্থন পাওয়ার প্রত্যাশা তার, ‘আমি তার সমর্থন চাই। নবি, রশিদ ও দলের অন্য সবার অনেক অভিজ্ঞতা আছে। আমাদের সবার একটাই লক্ষ্য: আফগানিস্তানের জন্য আমরা খেলতে চাই এবং একটা দল হিসেবে, অধিনায়ক যেই হোক না কেন।’

গত বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলা নাইবের এই মিশন শুরু হবে ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে। আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম