নিউজিল্যান্ডের কাছে হারে চিন্তিত নয় ভারত

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০১৯, ১৮:৩৩আপডেট : ২৬ মে ২০১৯, ২১:৫২

ইনিংস সেরা পারফর্ম করেন জাদেজা ফেভারিট হিসেবে বিশ্বকাপে খেলতে যাচ্ছে ভারত। কিন্তু ইংল্যান্ডে পা রেখে প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে গেছে তারা। এই হার নিয়ে মাথা ঘামাচ্ছে না ২০১১ সালের চ্যাম্পিয়নরা। অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে প্রতিরোধ গড়া রবীন্দ্র জাদেজা বললেন, সব ভয়-শঙ্কা উড়িয়ে সামনে তাকিয়ে আছে ভারত।

৮১ রানে ভারত ৬ উইকেট হারানোর পর জাদেজা ব্যাট হাতে ক্রিজ আঁকড়ে ধরেন। কঠিন কন্ডিশনে কিউইদের সুইংয়ে পেরে উঠছিল না ব্যাটসম্যানরা। কিন্তু জাদেজা শক্ত হাতে হাল ধরে ফিফটির দেখা পান। অধিনায়ক কোহলি স্বীকার করেছেন, মাঠে পরিকল্পনার সঠিক ব্যবহার করতে পারেনি তার দল।

তবে প্রস্তুতি ম্যাচে হারের হতাশায় ডুবে থাকতে চায় না ভারত। এই ব্যর্থতায় জাদেজার ব্যাখ্যা, ‘ইংল্যান্ডে খেলা সবসময় কঠিন। ভারতে নিচু বাউন্স ও ফ্ল্যাট উইকেটে খেলা হয়, সেখান থেকে ইংল্যান্ডে এসে প্রথমে ব্যাট করা ছিল কঠিন। কিন্তু এনিয়ে কাজ করার অনেক সময় আমাদের হাতে আছে। চিন্তিত হওয়ার কিছু নেই।’

ব্যাটিং ইউনিট নিয়ে দুর্ভাবনার প্রয়োজন বোধ করছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৪ রান করা এই ব্যাটসম্যান, ‘এটা আমাদের প্রথম খেলা। ব্যাটিং ইউনিট নিয়ে দুর্ভাবনা করার দরকার নেই। আমাদের অনেক অভিজ্ঞতা আছে। এটা কেবলই একটা ম্যাচ- একটি খারাপ ইনিংস দিয়ে একজন খেলোয়াড়কে বিচার করা যায় না।’ আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম