কোহলিকে হাফসেঞ্চুরি করতে দিলেন না সাইফউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ১৭:৩৮আপডেট : ২৮ মে ২০১৯, ১৭:৪০

মোহাম্মদ সাইফউদ্দিন (ফাইল ছবি) ভারতের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে বোলিংয়ে দারুণ করছে বাংলাদেশ। কার্ডিফে অধিনায়ক বিরাট কোহলিকে বোল্ড করে ভারতের তৃতীয় উইকেট তুলে নিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশি পেসারের বলে ৪৭ রানে ভাঙে কোহলির স্টাম্প। ১৯ ওভারে ৩ উইকেটে ৮৩ রান ভারতের।

কার্ডিফে বাংলাদেশকে শুরুতে সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। আরেক ওপেন রোহিত শর্মাকে ফেরান রুবেল হোসেন। মাত্র ৫ রানে ভারত প্রথম উইকেট হারালে কোহলির সঙ্গে রোহিতের ৪৫ রানের জুটি ভাঙেন তিনি। তার শর্ট বল রোহিতের ব্যাটে লেগে নিচু হয়ে স্টাম্পে আঘাত করে। ভারতীয় ওপেনার ৪২ বল খেলে ১৯ রানে বিদায় নেন।

এর আগে তৃতীয় ওভারে মোস্তাফিজের ফুলার লেন্থের বল কোনাকুনি ভেতরে ঢুকে পড়লে পরাস্ত হন ধাওয়ান। বিদায় নেন ১ রানে। সবশেষ ৪৬ বলে ৫টি চারে সাজানো কোহলির ইনিংস থামালেন সাইফউদ্দিন।

 শুরুতে মাত্র দুই বল পর হানা দেয় বৃষ্টি। খেলা বন্ধ থাকে প্রায় আধা ঘন্টার মতো। তার আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি মুর্তজা।

কার্ডিফে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তি দেখিয়েছেন মাশরাফি। উইকেট বেশ কিছুদিন কাভারে ঢেকে থাকায় কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে ধারণা বাংলাদেশ অধিনায়কের।

ভারতীয় অধিনায়ক কোহলিও টস জিতলে বোলিং নিতেন বলে জানিয়েছেন। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে ভারত। প্রথম ম্যাচে ভারত ৩৯.২ ওভারে গুটিয়ে যায় ১৭৯ রানে। জবাবে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

তার ওপর চোট শঙ্কাও রয়েছে কোহলির দলে। কাঁধের চোটে ভুগছেন কেদার যাদব। দলে ফিরেছেন বিজয় শঙ্কর।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের