আবারও রুবেলের উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ১৮:০২আপডেট : ২৮ মে ২০১৯, ২০:০২

বিজয় শঙ্করকে ফিরিয়ে রুবেলের উদযাপনে সঙ্গী মাশরাফিরা (ছবি: বিসিবি) ভারতের বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে বোলিংয়ে দারুণ করছে বাংলাদেশ। বিজয় শঙ্করকে (২) মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিলেন রুবেল হোসেন। ৩০ ওভারে ৪ উইকেটে ১৫০ রান ভারতের।

কার্ডিফে বাংলাদেশকে শুরুতে সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। আরেক ওপেন রোহিত শর্মাকে ফেরান রুবেল হোসেন। এরপর বিরাট কোহলিকে আক্ষেপে পোড়ান মোহাম্মদ সাইফউদ্দিন।

মাত্র ৫ রানে ভারত শিখর ধাওয়ানকে হারায়। তৃতীয় ওভারে মোস্তাফিজের ফুল লেন্থের বল কোনাকুনি ভেতরে ঢুকে এলবিডাব্লিউ হন এই ওপেনার। এরপর কোহলির সঙ্গে রোহিতের ৪৫ রানের জুটি ভাঙেন সাইফউদ্দিন। তার শর্ট বল রোহিতের ব্যাটে লেগে নিচু হয়ে স্টাম্পে আঘাত করে। ভারতীয় ওপেনার ৪২ বল খেলে ১৯ রানে বিদায় নেন।

কোহলি ক্রিজ আগলে রেখেছিলেন। হাফসেঞ্চুরিতে প্রস্তুতি সারার অপেক্ষায় ছিলেন অধিনায়ক। কিন্তু সাইফউদ্দিনের দুর্দান্ত এক বল দিক পাল্টে তার স্টাম্পে আঘাত করে। ৪৬ বলে ৫ চারে ৪৭ রান করেন কোহলি। মাত্র ৭ বল খেলে বিজয় আউট হলেন। ক্রিজে আছেন লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনি।

ম্যাচ শুরুর দুই বল হতেই হানা দেয় বৃষ্টি। খেলা বন্ধ থাকে প্রায় আধা ঘন্টার মতো। তার আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি মুর্তজা।

কার্ডিফে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তি দেখিয়েছেন মাশরাফি। উইকেট বেশ কিছুদিন কাভারে ঢেকে থাকায় কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে ধারণা বাংলাদেশ অধিনায়কের।

ভারতীয় অধিনায়ক কোহলিও টস জিতলে বোলিং নিতেন বলে জানিয়েছেন। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে ভারত। প্রথম ম্যাচে ভারত ৩৯.২ ওভারে গুটিয়ে যায় ১৭৯ রানে। জবাবে নিউজিল্যান্ড ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের