বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই স্টেইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৯, ২১:৫০আপডেট : ২৯ মে ২০১৯, ১৪:১৭

ডেল স্টেইন আইপিএলে পাওয়া চোট এখনও পুরোপুরি সারেনি, তাই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ডেল স্টেইনকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তাদের জন্য স্বস্তির খবরও আছে। কাগিসো রাবাদা ওভালের এই ম্যাচের জন্য শতভাগ ফিট।

প্রোটিয়া কোচ ওটিস গিবসন নিশ্চিত করেছেন, কাঁধের চোট থেকে সম্পূর্ণ সুস্থ এখনও হননি স্টেইন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলার সময় ইনজুরিতে পড়েন ৩৫ বছর বয়সী এই পেসার। কোচের আশা, রবিবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে।

গিবসন বলেছেন, ‘ডেল এখনই পুরোপুরি প্রস্তুত নয়। তবে সুস্থ হওয়ার খুব কাছাকাছি, কিন্তু এখনই খেলার মতো অবস্থায় নেই। আমরা মনে করি ৬ সপ্তাহের এই টুর্নামেন্টে এখনই তাকে জোর করে নামানোর সত্যিই প্রয়োজন নেই।’

স্টেইনকে সময় দিতে চান দক্ষিণ আফ্রিকা কোচ, ‘তাকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা সময় দিচ্ছি। আমরা তার ফেরার দিনক্ষণ বোঝার চেষ্টা করছি। আশা করি রবিবারও যদি না হয়, তাহলে ভারতের (পরের বুধবার) বিপক্ষে নিশ্চিত।’ আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম