টস জিতে ফিল্ডিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০১৯, ১৫:০৮আপডেট : ৩০ মে ২০১৯, ১৫:৩৭

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের টস শুরু হয়ে গেলো বিশ্বকাপের লড়াই। বৃহস্পতিবার প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে ইংল্যান্ড। ওভালের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস ১।

শক্তিতে আর আত্মবিশ্বাসে এই ম্যাচে সবচেয়ে এগিয়ে ইংল্যান্ড। ব্যাটিংয়ে তো তাদের দলকেই বলা হচ্ছে এই বিশ্বকাপের অন্যতম সেরা। তারকাখচিত ব্যাটিং লাইনআপ শুরু জেসন রয় ও জনি বেয়ারস্টোকে দিয়ে। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক তারা। ব্যাটিং লাইনকে আরও শক্তিশালী করে তুলেছে এউইন মরগান ও জো রুটের উপস্থিতি। ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান হিসেবে খ্যাত জস বাটলার আছেন বিধ্বংসীরূপে।

বোলিং লাইনে যুক্ত হয়েছেন তরুণ জোফরা আর্চার। লিয়াম প্লাঙ্কেট ও ক্রিস ওকসদের সঙ্গে গতির ঝড় তুলতে প্রস্তুত তিনি। শুধু শক্তিশালী দলই নয়, এই ম্যাচে ফেভারিট হিসেবে ইংল্যান্ডকে এগিয়ে রাখছে আরও কয়েকটি কারণ। গত বিশ্বকাপে গ্রুপে বিদায়ের পর থেকে মাঠে দুর্দান্ত তারা। ১৯ সিরিজের ১৫টি জিতেছে, টুর্নামেন্টও নিজেদের মাঠে। সব মিলিয়ে দারুণ আত্মবিশ্বাসী ইংল্যান্ড।

বিশ্বকাপে এবার আন্ডারডগ হিসেবে খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবে তাদের দল ভারসাম্যপূর্ণ এবং মানসম্মত। উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক ইংল্যান্ডের শুরুর দিকের বোলারদের দমিয়ে রাখতে বেশ উপযুক্ত। ম্যাচ বিজয়ীর ভূমিকাও মাঝেমধ্যে রাখেন তিনি। তার সঙ্গে অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা ও অধিনায়ক ফাফ দু প্লেসি আছেন।

বোলিং ইউনিটে প্রোটিয়ারা ডেল স্টেইনকে পাচ্ছে না এই ম্যাচে। তবে ফিরছেন আইপিএলের দ্বিতীয় শীর্ষ উইকেট শিকারি কাগিসো রাবাদা। লুঙ্গি এনগিদি ও আন্দিলে ফেলুকাও থাকবেন তার সঙ্গে পেস আক্রমণে। আর চেন্নাই সুপার কিংসকে আইপিএল ফাইনালে তোলা লেগস্পিনার ইমরান তাহির আছেন ফর্মের তুঙ্গে, সর্বোচ্চ উইকেট ছিল তার।

বিশ্বকাপে দুই দল মুখোমুখি লড়াইয়ে সমানে সমান। এর আগে ছয়বার দেখা হয়েছে তাদের। যেখানে দুই দলই জিতেছে তিনটি করে ম্যাচ। সবশেষ দ্বিপক্ষীয় সিরিজে ২-১ এ জিতেছে ইংল্যান্ড। এটাও ফেভারিট হিসেবে এগিয়ে রাখছে স্বাগতিকদের। কিন্তু এই যাত্রায় তাদের মুখোমুখি ম্যাচ তো মাত্র একটিই, তাও আবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। দুই দলই চাপ কতটা কাটিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়তে পারে সেটাই দেখার অপেক্ষা।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট।

দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, ফাফ দু প্লেসি (অধিনায়ক), রাসি ফন ডার ডাসেন, জেপি দুমিনি, আন্দিলে ফেলুকাও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।

/এফএইচএম/
সম্পর্কিত
বিপিএল হবে না জানতেনই না ক্রীড়া প্রতিমন্ত্রী
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন