বৃষ্টি থামায় পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৯, ১৯:৫২আপডেট : ০৭ জুন ২০১৯, ২১:২৬

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ (বামে) ও শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির বাগড়া। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ব্রিস্টলে। তাই এশিয়ার দুই দেশের বিশ্বকাপ ম্যাচে টস করাও সম্ভব হয়নি। তবে সুখবর হলো, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি থেমেছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র লাইভ আপটেডে জানা গেছে, বাংলাদেশ সময় রাত ৮-১৫ মিনিটে (স্থানীয় সময় বিকেল ৩-১৫ মিনিট) মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। এরপর ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন তারা।

পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই ইতিমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজেভাবে হেরে বিশ্বকাপ শুরু করলেও পাকিস্তান পরের ম্যাচে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করা শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচে হারিয়েছে আফগানিস্তানকে।

সেই দল দুটিই মুখোমুখি ব্রিস্টলে। জয়ের আত্মবিশ্বাস নিয়ে তাদের এগিয়ে যাওয়ার লড়াই। অতীত পরিসংখ্যান কথা বলছে অবশ্য পাকিস্তানের পক্ষে। সবশেষ পাঁচ ওয়ানডেই তারা জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। আর বিশ্বকাপে ৭ বারের দেখায় সব ম্যাচ হেরেছে লঙ্কানরা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম