দুই দেশের ভক্তদের সম্প্রীতি

রবিউল ইসলাম, টন্টন থেকে
১৭ জুন ২০১৯, ১৮:৪১আপডেট : ১৭ জুন ২০১৯, ১৯:৩৮

একসঙ্গে ছবি তুলছেন দুই দলের সমর্থকরা বিশ্বকাপের প্রতিটি ম্যাচে প্রিয় দলকে চিৎকার করে সমর্থন করেন ভক্তরা। তাদের হৈ-হুল্লোড়ে গ্যালারিতে তৈরি হয় যুদ্ধের মেজাজ। আজ সমারসেট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের চিত্র কিন্তু অন্যরকম। ম্যাচ শুরুর আগে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের সমর্থকরা নেচে-গেয়ে, একসঙ্গে ছবি তুলে ‘যুদ্ধ’ নয়, ফুটিয়ে তুললেন সম্প্রীতির আবহ।

দুই দলের ভক্তদের মধ্যে ছিল সৌহার্দ্য ক্যারিবিয়ানদের বিখ্যাত ক্যালিপসো সঙ্গীতের কথা অনেকেরই জানা। সেই ক্যালিপসোর সুরে ওয়েস্ট ইন্ডিজ ভক্তরা নাচলেন, গাইলেন, মাতিয়ে তুললেন সবাইকে। তাদের সঙ্গে যোগ দিলেন প্রবাসী বাংলাদেশিরা। ক্যারিবিয়ানদের সঙ্গে তাল মিলিয়ে তারাও নাচলেন, ছবি তুললেন।

ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের বর্ণিল সাজ ব্রিস্টল থেকে স্ত্রী-সন্তান নিয়ে খেলা দেখতে এসেছেন হাবিবুর রহমান। স্টেডিয়ামের বাইরে ক্যালিপসোর সুরে কিছুক্ষণ নাচলেন তিনি। টস হতেই রওনা হলেন গ্যালারির উদ্দেশে। যাওয়ার আগে বাংলা ট্রিবিউনকে বললেন, ‘ওদের সঙ্গে নাচতে পেরে খুব ভালো লাগছে। চারদিকে উৎসব-উৎসব পরিবেশ। ব্রিস্টল থেকে ভোরে রওনা হয়ে এখানে এসেছি। আশা করি, হাসিমুখে ব্রিস্টলে ফিরতে পারবো।’

ম্যাচের আগে নেচে-গেয়ে সবাইকে মাতিয়ে তুললেন তারা শুধু ক্যারিবিয়ানরা নয়, আজ বাংলাদেশিরাও এসেছেন বর্ণিল সাজে। কেউ বাঘের মতো ডোরাকাটা রংয়ে, কেউ গ্রাম বাংলার কৃষক সেজে মাতিয়ে তুলেছেন গ্যালারি। অনেকের মুখেই লাল-সবুজ রং।

কে জিতবে, কে হারবে এখনই বলা সম্ভব নয়। কিন্তু আজ মাঠের বাইরে আর ভেতরে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের মধ্যে যে সম্প্রীতি দেখা গেলো তা সত্যিই মনে রাখার মতো।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম