সৌম্যর বলে প্রথম সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৯, ১৭:০৫আপডেট : ২০ জুন ২০১৯, ১৭:৩১

বোলিংয়ে এসেই উইকেট পেয়েছেন সৌম্য ট্রেন্টব্রিজে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া। স্কোর ৩০ ওভারে ১ উইকেটে ১৬৮।

নিয়মিত বোলারদের দিয়ে যখন সাফল্য আসছিল না, ঠিক তখনই মাশরাফি বোলিংয়ে আনলেন ‘পার্ট-টাইম’ বোলার সৌম্য সরকারকে। এই মিডিয়াম পেসার বোলিংয়ে এসেই পেলেন সাফল্য। নিজের প্রথম ওভারের পঞ্চম বলেই অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙলেন সৌম্য।

সৌম্যর লাফিয়ে ওঠা বল ফিঞ্চের ব্যাট লেগে ধরা পড়ে শর্ট থার্ডম্যানে থাকা রুবেলের হোসেনের হাতে। টানা দ্বিতীয় সেঞ্চুরির স্বপ্ন দেখা ফিঞ্চের ইনিংসটা থামে ফিফটি পূরণের পরপরই। ৫১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। তাতে সৌম্যর হাত ধরে প্রথম উইকেট পায় বাংলাদেশ।

উদ্বোধনী জুটি ভাঙতে পারছে না বাংলাদেশ

দাঁড়িয়ে গেছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। তাদের উদ্বোধনী জুটি ভাঙতে পারছে না বাংলাদেশ। মাশরাফি মুর্তজা নিজে সহ চার বোলার ব্যবহার করেছেন, এরপরও সফল হননি। দারুণ ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। শুরুটা ধীরগতির হলেও উইকেট ধরে রেখে প্রতিরোধ গড়েছে ওয়ার্নার-ফিঞ্চ জুটি।

ওয়ার্নারের পর ফিঞ্চের হাফসেঞ্চুরি

আবারও জ্বলে উঠলেন ডেভিড ওয়ার্নার। এবারের বিশ্বকাপে পেলেন আরেকটি হাফসেঞ্চুরি। রুবেল হোসেনের বল ফাইন লেগে ঠেলে দিয়ে ৫৫ বলে পূরণ করেন ফিফটি। ইংল্যান্ড ও ওয়েলসের আসরে চতুর্থবার ৫০ ছাড়ানো ইনিংস খেললেন এই ওপেনার।

ওয়ার্নারের পর ফিফটি পূরণ করেছেন অ্যারন ফিঞ্চ। মেহেদী হাসান মিরাজের বলে বাউন্ডারি মেরে মাইলফলকটিতে পৌঁছান এই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি পাওয়া অস্ট্রেলিয়ান অধিনায়ক জ্বলে উঠেছেন আবার। ৫০ করতে তার লেগেছে ৪৭ বল।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ বধের পর আবার জেগে উঠেছে বাংলাদেশ। বিশ্বকাপে এবার অস্ট্রেলিয়াকেও হারানোর আত্মবিশ্বাস মাশরাফিদের মনে। বৃহস্পতিবার ট্রেন্টব্রিজে এই বিশ্বাস নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

ইনজুরির কারণে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে। কাঁধের চোটে নেই মোসাদ্দেক হোসেন, পিঠের সমস্যায় বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গায় দলে ঢুকেছেন সাব্বির রহমান ও রুবেল হোসেন।

ট্রেন্টব্রিজে সুখস্মৃতি নেই বাংলাদেশের। সবশেষ ২০১০ সালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে এখানে খেলেছিল তারা। আগেরটি আরও আগে, ২০০৫ সালে। অতীত ভুলে রবিন হুডের শহরে অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন ইতহাস গড়ার মিশনে নেমেছে মাশরাফিরা।

বাংলাদেশ একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি, নাথান কোল্টার নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে