বাংলাদেশি-ভারতীয় দম্পতির ক্রিকেট-খুনসুটি

রবিউল ইসলাম, নটিংহাম থেকে
২০ জুন ২০১৯, ১৮:০৫আপডেট : ২০ জুন ২০১৯, ১৮:২৫

স্টেডিয়ামের বাইরে রোহিত-আহানাফা দম্পতি ভারতের বিখ্যাত ওপেনার আর তার একই নাম—রোহিত শর্মা! তিনি নিজেও ভারতীয়, কিন্তু তার স্ত্রী বাংলাদেশি। রোহিত আর আহানাফা আহমেদের একটি জায়গায় দারুণ মিল, দুজনই ক্রিকেটেপ্রেমী। ক্রিকেটের টানে সুদূর সিডনি থেকে তারা এখন ইংল্যান্ডে। আজ ট্রেন্টব্রিজে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ উপভোগ করছেন প্রাণভরে। আহানাফা স্বাভাবিকভাবেই বাংলাদেশের সমর্থক, কিন্তু তার স্বামী অস্ট্রেলিয়ার! এ নিয়ে তরুণ দম্পতির মধ্যে খুনসুটি চলছে একটু পর পর।

স্টেডিয়ামের সামনে কথা হলো দুজনের সঙ্গে। বাংলাদেশি পরিচয় দিতেই এগিয়ে এলেন আহানাফা। স্বামী রোহিতকেও পরিচয় করিয়ে দিলেন। রোহিত স্ত্রীকে একটু খোঁচা মেরে বললেন, ‘আজকে কিন্তু অস্ট্রেলিয়া জিতবে!’ অমনি জ্বলে উঠলেন আহানাফা, ‘কী বললে, আজকে বাংলাদেশ জিতবে। তোমার দল ভালো নয়!’ এরপর হাসতে হাসতে তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমার হাজব্যান্ড আজ অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছে। ক্রিকেট নিয়ে আমাদের ঝগড়া লেগেই থাকে। ও বলছে অস্ট্রেলিয়া জিতবে, আর আমি বলছি বাংলাদেশ। বাংলাদেশ দল খুব ভালো খেলছে। আমার মনে হয়, আজ বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়াকে হারানোর দারুণ সুযোগ।’

সঙ্গে-সঙ্গে রোহিত বলে উঠলেন, ‘কী যে বলো তুমি, বাংলাদেশ ভালো খেলতে পারে, তাই বলে আজ জিতবে!’ এরপর প্রতিবেদকের দিকে ফিরে জানালেন, ‘আমার জন্ম ভারতে, তবে আমি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করি। আমি চাই আজ অস্ট্রেলিয়া জিতুক, তবে বাংলাদেশ ভালো খেলুক। সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার। আমি বাংলাদেশ দলের ফ্যান, বিপিএলও ফলো করি। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে কার্ডিফে  নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের অসাধারণ জয় দেখেছিলাম। মাশরাফির নেতৃত্বে সাকিব-তামিম-রিয়াদ-মুশফিক-লিটন-সৌম্য-মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশ খুবই ভালো দল। আমাকে আপনি হাফ বাংলাদেশি বলতে পারেন।’

ক্রিকেটপ্রেমী দম্পতির সঙ্গে প্রতিবেদক ২ জুলাই বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে এখনই দুজনের মধ্যে টেনশন। ময়মনসিংহের  মেয়ে আহানাফার মন্তব্য, ‘এখন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যত আলোচনা হয়, তার চেয়ে অনেক বেশি হয় বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে। সবার চোখ থাকে এই ম্যাচের দিকে। ২ জুলাই রোহিতের সঙ্গে আমার লড়াই হবে। আমরা অবশ্য লড়াইটা উপভোগ করি।’

রোহিত অবশ্য বার্মিংহামে স্ত্রীকে কোনও রকম ছাড় দিতে রাজি নন। হাসতে হাসতে বললেন, ‘আমি তো সেদিন যুদ্ধ ঘোষণা করবো আহানাফার বিরুদ্ধে! আর সেই যুদ্ধে আমিই জিতবো। বাংলাদেশ ভালো খেলবে বটে, কিন্তু ভারতের সঙ্গে পারবে না।’  

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম