রাসেলকে ছাড়া আরও কঠিন পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৯, ১৩:৫৪আপডেট : ২২ জুন ২০১৯, ১৪:০১

আন্দ্রে রাসেল এখন পর্যন্ত বিশ্বকাপে অজেয় নিউজিল্যান্ড। দুর্দান্ত ফর্মে থাকা এই দলটির সামনেই এবার ওয়েস্ট ইন্ডিজ। এমনিতেই খুব বাজে সময় যাচ্ছে ক্যারিবিয়ানদের, এর ওপর আবার মরার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে আন্দ্রে রাসেলের চোট। কিউইদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে এই অলরাউন্ডারের না খেলার কথাই শুনিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।

ওল্ড ট্র্যাফোর্ডে আজ (শনিবার) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ হারলেই সেমিফাইনালের স্বপ্ন একরকম শেষ হয়ে যাবে ক্যারিবিয়ানদের। অন্যদিকে কিউইরা জিতলে সেমিফাইনালে দিয়ে রাখবে এক পা। গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়, সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস থ্রি চ্যানেলে।

পাকিস্তানকে হারিয়ে দাপট দেখিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওই শেষ, ‍এরপর থেকে শুধু হতাশাই সঙ্গী হয়েছে। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩২১ রানের সংগ্রহ দাঁড় করিয়েও পাত্তা পায়নি। এই অবস্থায় আরও ধাক্কা লেগেছে রাসেলের চোটে। বাংলাদেশের বিপক্ষে খেললেও কিউইদের ম্যাচে খেলা হচ্ছে না তার।

সংবাদ সম্মেলনে হোল্ডার বলেছেন, ‘একজন সম্ভবত খেলতে পারছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে, আর সে হলো আন্দ্রে রাসেল। আমার মনে হয় না কালকের (শনিবার) ম্যাচ খেলার মতো অবস্থায় সে আছে। অবশ্য দলের বাকি সবাই ফিট আছে।’ গত পাঁচ বছর ধরে হাঁটুর চোটে ভুগছেন রাসেল। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ কয়েক ম্যাচের একটিতেও শতভাগ ফিট ছিলেন না তিনি। এমনকি ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটিতেও বোলিংয়ে ১০ ওভারের কোটা পূরণ করতে পারেননি তিনি।

নিউজিল্যান্ড এখন পর্যন্ত হারের মুখ দেখেনি ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপে। ভারতের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ ছাড়া বাকি সবকটি জিতে ৫ খেলায় ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে। ক্যারিবিয়ানদের বিপক্ষে জিতলে সেমিফাইনালের পথ আরও উজ্জ্বল হবে তাদের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে কিউইরা পেয়েছে শ্বাসরুদ্ধকর জয়। কঠিন পরিস্থিতিতে দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ জিতিয়েছে মাঠ ছাড়েন কেন উইলিয়ামসন। ওই জয় তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি গত বিশ্বকাপের ফাইনালিস্টরা।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি