রেকর্ড-মাইলফলক টানে না সাকিবকে

রবিউল ইসলাম, সাউদাম্পটন থেকে
২৫ জুন ২০১৯, ০১:৩৫আপডেট : ২৫ জুন ২০১৯, ০৩:০৩

রেকর্ড-মাইলফলক টানে না সাকিবকে

এবারের বিশ্বকাপ স্বপ্নের মতো কাটছে সাকিব আল হাসানের। বাংলাদেশের জেতা তিনটি ম্যাচেই সেরার পুরস্কার জিতেছেন তিনি। ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্সে গড়ছেন নতুন সব রেকর্ড। ক্যারিয়ারে বসন্ত চলা সাকিব তবুও নির্লিপ্ত।

সোমবার আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ৫১ রান করার পর বোলিংয়ে সাকিব তুলে নেন ৫ উইকেট। তার আগে বিশ্বকাপে ৫০ প্লাস রানের সঙ্গে ৫ উইকেট পাওয়ার নজির ছিল কেবল যুবরাজ সিংয়ের। সোমবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন সাকিব।

২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছিল ভারত-আয়ারল্যান্ড। ওই ম্যাচে ভারতীয় ব্যাটিং অলরাউন্ডার যুবরাজ শুরুতে বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন। এরপর ব্যাটিং নেমে খেলেছিলেন অপরাজিত ৫০ রানের ইনিংস। এতদিন পর্যন্ত বিশ্বকাপে ৫০ রান ও ৫ উইকেটের রেকর্ড ছিল ওটাই। সোমবার রোজ বোল স্টেডিয়ামে দিনকয়েক আগে অবসরে যাওয়া যুবরাজের রেকর্ডে ভাগ বসিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ৫১ রানের ইনিংসের পর বল হাতে ২৯ রানে ৫ উইকেট নেওয়া সাকিব পারফরম্যান্সে যুবরাজের চেয়ে এগিয়ে থাকায় তালিকার শীর্ষে।

শুধু তা-ই নয়, চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থাকার পাশাপাশি ১০ উইকেট নেওয়ার বিরল কীর্তিও গড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। তাছাড়া বিশ্বকাপ ইতিহাসে ৪০০ প্লাস রান ও ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব কেবল সাকিবেরই।

বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত সব রেকর্ড গড়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া সাকিব অবশ্য সংবাদ সম্মেলনে নির্লিপ্ত। আফগানদের ৬২ রানে হারিয়ে আসার পর রেকর্ডের কথা মনে করিয়ে দিতেই সাকিব বললেন, ‘আমি কী বলব, আপনারা ভালো বলতে পারবেন। এগুলো নিয়ে আসলে আমি কখনো চিন্তা করিনি।’

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান পূরণ করার সঙ্গে ৩০ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন সাকিব। যদিও কোনও মাইলফলক তেমন টানে না সাকিবকে। শুধু এটুকু বললেন, ‘ ভালো লাগে। কোনও টার্গেট থাকলে সেটা অর্জন করার তাড়না থাকে। আর সেটা অর্জন করতে পারলে অবশ্যই ভালো লাগে।’

বিশ্বকাপের আগে স্ত্রী শিশিরের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব। কিন্তু সেই সবে কান না দিয়ে নিজের কাজটা ঠিকভাবে করে যাচ্ছেন এই অলরাউন্ডার। নেতিবাচক আলোচনা নিয়ে তার স্পষ্ট উত্তর, ‘এই সব তো আমি দেখিই না।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম