বিসিবির সমালোচনা উজ্জীবিত করেছে সাকিবকে: জহির

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৯, ১৯:০৪আপডেট : ২৬ জুন ২০১৯, ১৯:০৪

এই বিশ্বকাপে বাংলাদেশকে দারুণ অবস্থানে রেখেছেন সাকিব আল হাসান এই বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটে চলেছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের আসরে ব্যাটে-বলে ঝলমলে বাংলাদেশের এই অলরাউন্ডার। ভারতের সাবেক পেসার জহির খান মনে করেন, বিশ্বকাপ শুরুর আগে বিসিবির সমালোচনাই হয়তো উজ্জীবিত করেছে সাকিবকে।

আইপিএল খেলতে ভারতে ছিলেন সাকিব আল হাসান। ওই সময় চলছিল বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প। শুরুর দিকে তাই থাকা হয়নি তার। দেশের মাটিতে প্রস্তুতি শেষ হওয়ার কয়েক দিন আগে ফেরেন এই বাঁহাতি অলরাউন্ডার। কিন্তু বিশ্বকাপের ফটোসেশনে তার অনুপস্থিতি চটিয়ে দেয় ক্রিকেট বোর্ডকে। সাকিবের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কঠোর সমালোচনারও শিকার হন তিনি।

অবশ্য বিসিবির নির্দেশে পরে দুই পক্ষের মধ্যে ব্যাপারটি মিটমাট হয়ে যায়। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় পর ফেরেন সাকিব। তিন ম্যাচ খেলে দুটি হাফসেঞ্চুরি করলেও বল হাতে জ্বলে উঠতে পারেননি তিনি, নেন দুটি উইকেট। তবে বিশ্ব মঞ্চ মাতাচ্ছেন সাকিব। দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরিতে প্রথম বাংলাদেশি হিসেবে এক বিশ্বকাপে ৪০০ রানের ঘরে তিনি। বল হাতেও নিয়েছেন ১০ উইকেট।

সাকিবের এমন অসাধারণ পারফরম্যান্সের সম্ভাব্য কারণ হিসেবে বিসিবির সমালোচনাকে দেখছেন জহির। সমালোচনার এমন পাল্টা জবাবের প্রশংসা করলেন ভারতের সাবেক পেসার, ‘হ্যাঁ, অনেক বেশি দায়বদ্ধতা থেকে এটা (বোর্ডের সমালোচনায় উজ্জীবিত) হতে পারে। এই পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করার একটা তাড়া থাকে, তখন সেটা আপনাকে আরও বেশি এগিয়ে নেয়। এক ধরনের উজ্জীবনী শক্তি ও অনুপ্রেরণার প্রয়োজন হয় কোনও সময়। আর সমালোচনা থেকে সেটা ভালোভাবে আসতে পারে। অতীতে আমরা দেখেছি একজন খেলোয়াড় সমালোচনাকে প্রেরণা হিসেবে নেয় এবং সেটাকে ট্রেনিং কিংবা তার পরিকল্পনায় জ্বালানি হিসেবে ব্যবহার করে। সেটার ফল হয় দারুণ পারফরম্যান্স।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী