বিশ্বকাপে ধারাভাষ্য দিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ২২:১৩আপডেট : ০১ জুলাই ২০১৯, ২২:১৫

ইতিহাস গড়তে যাচ্ছেন সাথিরা জাকির জেসি দেশের বেসরকারি টিভি চ্যানেলে ক্রিকেট উপস্থাপক হিসেবে তাকে দেখা যায় প্রায়ই। এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রেখে ইতিহাস গড়তে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে বিশ্বকাপে ধারাভাষ্য দিতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশ-ভারত ম্যাচে স্টার স্পোর্টস বাংলায় ধারাভাষ্য দেবেন তিনি।

বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের জার্সিতে দুটি ওয়ানডে খেলা জেসির সাবলীল উপস্থাপনা নজর কেড়েছে অনেকেরই। তারই অংশ হিসেবে প্রথম বাংলাদেশি মেয়ে হিসেবে বিশ্বকাপে ধারাভাষ্য দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী সাবেক ক্রিকেটার। আগামীকাল (মঙ্গলবার) ভারতের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্টার স্পোর্টস বাংলায় শোনা যাবে জেসির গলা।

আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় বাংলাদেশের অনেক পুরুষ কণ্ঠ শোনা গেছে ধারাভাষ্যে। তবে মেয়ে হিসেবে জেসিই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিতে যাচ্ছেন। তাও আবার সেটি বিশ্বকাপের মতো মঞ্চে।

ভারতীয় চ্যানেলটিতে ধারাভাষ্য দিতে রবিবার বিকেলে মুম্বাইয়ের উদ্দেশে দেশ ছেড়ে যান জেসি। যাওয়ার আগে সাবেক এই ক্রিকেটার নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন এভাবে, ‘বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক মুহূর্ত, প্রথম বাংলাদেশি মেয়ে হিসেবে স্টার স্পোর্টসে ধারাভাষ্য দিতে যাচ্ছি। ভাবতেই অনেক ভালো লাগছে।’

শুধু বাংলাদেশ-ভারত ম্যাচ নয়, আরও দুটি ম্যাচে শোনা যাবে জেসির কণ্ঠ। ৩ জুন ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের পরের দিন ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তানের খেলার ধারাভাষ্য বক্সেও থাকবেন বাংলাদেশের জেসি।

/কেআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী