টোকিওতে বাছাই পর্বে রোমান সানা দশম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৯, ২১:৫৫আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:৫৮

টোকিও টোয়েন্টি-টোয়েন্টি টেস্ট ইভেন্টের বাছাই পর্বে দশম হয়েছেন বাংলাদেশের সেরা আর্চার ২০২০ অলিম্পিকের প্রস্তুতি নিতে রোমান সানা এখন টোকিওতে। টোকিও টোয়েন্টি-টোয়েন্টি টেস্ট ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের সেরা আর্চার। শুক্রবার টুর্নামেন্টের বাছাই পর্বে দশম হয়েছেন তিনি।

বাছাই পর্বে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৬২ স্কোর করা রোমান প্রথম রাউন্ডে খেলবেন ১৬ জুলাই, যেখানে তার প্রতিপক্ষ কাজাখস্থানের সুলতান দুজেলবায়েভ।

বাছাই পর্বের পারফরম্যান্সে রোমান সন্তুষ্ট। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমি বাছাই পর্বে সেরা আটের মধ্যে থাকতে চেয়েছিলাম। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। শুরুটা ভালো হলেও বৃষ্টি আর বাতাসের কারণে শেষটা ভালো করতে পারিনি। তবে নিজের পারফরম্যান্সে আমি খুশি। এই প্রতিযোগিতায় ভালো মানের আর্চাররা অংশ নিচ্ছে। আশা করি, তাদের সঙ্গে লড়াই করে আমার পারফরম্যান্স আরও ভালো হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম