‘ভারতীয় ভক্তরা, ফাইনালের টিকিট বিক্রি করে দিন’

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৯, ২২:১৮আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:২৩

জিমি নিশাম রাউন্ড রবিন লিগে শীর্ষে থেকে ভারত উঠেছিল বিশ্বকাপ সেমিফাইনালে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড হওয়ায় আগেভাগে তাদের ফাইনালে দেখছিলেন ভক্তর-সমর্থকরা। অনেক ভারতীয় ভক্তরা আগেভাগেই কিনেছিলেন লর্ডসের টিকিট। কিন্তু রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে কিউইদের কাছে ভারতের হার দেখতে হলো তাদের। এখন টিকিট দিয়ে কী হবে? নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশাম দিলেন সমাধান!

রবিবার নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ফাইনাল দেখতে মাঠে না এলে টিকিটগুলো বিক্রি করে দিতে ভারতীয় ভক্তদের প্রতি আহ্বান জানালেন নিশাম। শনিবার একটি টুইট করেছেন তিনি, ‘প্রিয় ভারতীয় ক্রিকেট ভক্তরা। আপনারা যদি আর ফাইনাল দেখতে না চান, তাহলে অফিসিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বিক্রি করে দিন। আমি জানি এটা বড় লাভের জন্য প্রলুব্ধ করার চেষ্টা। কিন্তু শুধু ধনীদের নয়, দয়া করে সত্যিকারের সব ক্রিকেট ভক্তদের গ্যালারিতে যাওয়ার সুযোগ করে দিন।’

জানা গেছে, হাজার হাজার ভারতীয় ভক্ত ফাইনালের টিকিট করে ফেলেছিলেন আগেই। কিন্তু তাদের আশায় গুড়েবালি। হয় এখন তাদের ফাইনাল দেখতে হবে, নয়তো এড়িয়ে যেতে হবে কিংবা টিকিট বিক্রি করে দিতে হবে।

সম্প্রতি নকআউট ম্যাচের টিকিট ফেরত দেওয়ার সুযোগ করে দিয়েছে আইসিসি। কেউ চাইলে টিকিট ফেরত দিয়ে পুরো অর্থ নিতে পারবেন। অবশ্য ভারতকে হারানোর পর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন হতাশায় ভাসা এইসব ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন ফাইনাল দেখার। চেয়েছেন তাদের সমর্থন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের