বিশ্বকাপে অধিনায়ক উইলিয়ামসনের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৯, ১৯:১৭আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৯:১৭

কেন উইলিয়ামসন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে কার হাতে শিরোপা উঠছে তা এখনই বলা যাচ্ছে না। তবে কেন উইলিয়ামসন কীর্তি গড়লেন ক্রিকেটের পুণ্যভূমিতে। অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক এখন নিউজিল্যান্ড ব্যাটসম্যান।

রবিবার ফাইনালে মাঠে নামার আগে ৯ ম্যাচে ৫৪৮ রান ছিল উইলিয়ামসনের। ২০০৭ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া মাহেলা জয়াবর্ধনের পাশে বসেছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে শিরোপার লড়াইয়ে কিউই অধিনায়ক দশম ওভারের চতুর্থ বলে রানের খাতা খুলে ছাড়িয়ে যান সাবেক ডানহাতি ব্যাটসম্যানকে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া উইলিয়ামসন অবশ্য বেশি দূর এগোতে পারেননি। ২৩তম ওভারে লিয়াম প্লাঙ্কেটের কাছে আউট হন মাত্র ৩০ রান করে। এক বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের (৫৭৮) রেকর্ডটি আরও বড় করেন তিনি।

এই বিশ্বকাপে দুটি সেঞ্চুরি ছিল উইলিয়ামসনের। বাংলাদেশের বিপক্ষে ৪০, আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ৭৯, দক্ষিণ আফ্রিকার সঙ্গে হার না মানা ১০৬, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৮, পাকিস্তানের বিপক্ষে ৪১, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪০, ইংল্যান্ডের বিপক্ষে ২৭ ও ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৬৭ রান করেন তিনি। কিন্তু ফাইনালে ২৮ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান খুঁজে পেলেন না নিজেকে।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী