জিম্বাবুয়েকে বহিষ্কার করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৯, ১০:২৪আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১১:১৭

জিম্বাবুয়েকে বহিষ্কার করলো আইসিসি রাজনৈতিক হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ে ক্রিকেটকে (জেডসি) বহিষ্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলো তারা। আইসিসির কোনও ইভেন্টে আর দল পাঠাতে পারবে না দেশটির ক্রিকেট সংস্থা। এছাড়া তাদের কোনও ধরনের আর্থিক সহায়তাও দেবে না আইসিসি।

লন্ডনে কয়েক দফা মিটিং শেষে আইসিসি বোর্ড সর্বসম্মতিক্রমে তাদের বহিষ্কারের নির্দেশ দেয়। এতে আগামী আগস্টে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই ও অক্টোবরে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে পারবে না জিম্বাবুয়ে। 

আইসিসি জানায়, বোর্ডে সরকারের হস্তক্ষেপ থাকায় সংবিধানের অনুচ্ছেদ ২.৪ (সি) ও (ডি) ভেঙেছে জেডসি। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেছেন, ‘আমরা খুব সহজে একটি সদস্যকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেই না, কিন্তু এই খেলাকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে চাই। জিম্বাবুয়েতে যা ঘটেছে সেটা আইসিসি সংবিধান অনুযায়ী গুরুতর অপরাধ এবং এটা চলতে দিতে পারি না আমরা।’

গত জুনেই জিম্বাবুয়ে স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন (জেডসি) নিষিদ্ধ করেছিল জিম্বাবুয়ে ক্রিকেটকে। এক মাস না যেতে এবার আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ হলো ১৯৯২ সালে আইসিসির পূর্ণ সদস্য হওয়া জিম্বাবুয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের