মিঠুন-মুশফিকের হাফসেঞ্চুরিতে দারুণ প্রস্তুতি বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ১৮:২১আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৮:২৯

৯১ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ মিঠুন বিশ্বকাপ ব্যর্থতার পর শ্রীলঙ্কা মিশনে গেছে বাংলাদেশ। মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতিতে দেখা মিললো দুর্দান্ত এক দলের। কলম্বোয় শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে তামিম ইকবালরা পেয়েছে সহজ জয়। মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক দলটিকে।

মঙ্গলবার রুবেল হোসেন ও সৌম্য সরকারের চমৎকার বোলিংয়ের সামনে শ্রীলঙ্কা বোর্ড একাদশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে করে ২৮২ রান। এই লক্ষ্য মিঠুনের ৯১ ও মুশফিকুর রহিমের ৫০ রানে ভর দিয়ে ১১ বল আগে ৫ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ।

বিশ্বকাপে প্রথম তিন ম্যাচ খেলার পর একাদশে জায়গা হারান মিঠুন। পরের ম্যাচগুলোতে আর ফিরতে পারেননি ব্যর্থ হওয়া এই ব্যাটসম্যান। যদিও বিশ্বকাপ থেকে ফিরে এসে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে স্বরূপে ফেরেন দুই দিন আগেই। পারফরম্যান্সের সেই ধারা সচল রাখলেন তিনি শ্রীলঙ্কা সফরের শুরুতেও।

একটুর জন্য সেঞ্চুরি মিস করেছেন মিঠুন। তবে ১০০ বলে ৯১ রানের চমৎকার ইনিংস খেলে দলকে জয়ের কাছে নিয়ে যান তিনি, যাতে ছিল ১১ বাউন্ডারির সঙ্গে ১ ছক্কার মার। মিঠুন তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি। মুশফিক ৪৬ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলে যান ৫০ রানের কার্যকরী ইনিংস।

তাদের আগে উদ্বোধনী জুটিতে সুবিধা করতে ‍পারেননি সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটসম্যান ২৪ বলে ১৩ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তামিম ভালো শুরু করলেও লম্বা করতে পারেননি ইনিংস। ধীরগতির ব্যাটিংয়ে ৪৭ বলে ৬ বাউন্ডারিতে খেলে যান ৩৭ রানের ইনিংস।

৫৮ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন মিঠুন ও মুশফিক। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে কার্যকরী ৩৩ রান করেন মাহমুদউল্লাহ। এরপর ঝড়ো ব্যাটিংয়ে সফরকারীদের জয় নিশ্চিত করেন সাব্বির রহমান (২৬ বলে ৩১*) ও মোসাদ্দেক হোসেন (১০ বলে ১৫*)।

এর আগে দাসুন শানাকার হার না মানা ৮৬ রান ও শিহান জয়াসুরিয়ার ৫৬ রানে ভর দিয়ে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা বোর্ড একাদশ ৮ উইকেটে করে ২৮২ রান।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রুবেল হোসেন। ৭ ওভারে মাত্র ৩১ রান দিয়ে তার শিকার ২ উইকেট। তার মতো ২ উইকেট পেয়েছেন সৌম্যও, ৬ ওভারে তার খরচ ২৯ রান। আর একটি করে ‍উইকেট নিয়েছেন তাসকিন ‍আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ফরহাদ রেজা।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী