ম্যানচেস্টার বিমানবন্দরে ‘অপদস্থ’ হলেন ওয়াসিম আকরাম!

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৯, ২২:০৬আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৬:৪৪

ওয়াসিম আকরাম ইংল্যান্ডে ধারাভাষ্যকার হিসেবে বিশ্বকাপে ছিলেন ওয়াসিম আকরাম। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ইনসুলিন সঙ্গে থাকায় ম্যানচেস্টার বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন বিশ্বকাপ জয়ী সাবেক এই পেসার।

মঙ্গলবার টুইটারে এই ঘটনা বিস্তারিত জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন আকরাম। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দলের এই ক্রিকেটার ডায়াবেটিসে আক্রান্ত বহু বছর ধরে। সবসময় সঙ্গে থাকে ইনসুলিন। কিন্তু তার ব্যাগে ইনসুলিন দেখার পর তাকে চূড়ান্ত অপমান করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। এমনকি অশোভনীয় আচরণ করে তাকে জিজ্ঞাসাবাদও করে তারা।

ক্ষোভ উগরে দিয়ে এই ফাস্ট বোলিং লিজেন্ড ‍টুইট করেন, ‘আজ ম্যানচেস্টার বিমানবন্দরে একটি ঘটনায় খুব কষ্ট পেলাম। আমার ইনসুলিন সঙ্গে করে বিশ্বের নানা জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু এর জন্য কখনও এতটা অপদস্থ হতে হয়নি আমাকে। আমি খুবই লজ্জিত। আমাকে অভদ্রভাবে প্রশ্ন করা হয়েছে এবং সবার সামনে ব্যাগ থেকে ইনসুলিন বের করে প্লাস্টিকের ব্যাগে রেখে দিতে বাধ্য করে।’

আকরামের টুইট ১০৪ টেস্ট ও ৩৫৬ ওয়ানডেতে ৪১৪টি ও ৫০২টি উইকেট নেওয়া আকরামের টুইট নজরে পড়েছে ম্যানচেস্টার বিমানবন্দর কর্তৃপক্ষের। তারা এক টুইটে ৫৩ বছর বয়সী সাবেক এই তারকাকে বলেছেন, ‘বিষয়টি আমাদের সামনে আনার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কি সরাসরি বিষয়টি আমাদের জানাতে পারবেন, তাহলে আপনার জন্য আমরা এনিয়ে তদন্ত করতে পারবো?।’ এএনআই, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের