হাথুরুসিংহেকে পদত্যাগ করতে বলেছে শ্রীলঙ্কা!

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৯, ১৬:২৯আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৭:১১

চন্ডিকা হাথুরুসিংহে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রধান কোচের দায়িত্বে থাকতে চেয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু সেটা হয়তো হচ্ছে না। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শেষে তাকে পদত্যাগ করতে বলেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, হাথুরুসিংহেকে পদত্যাগ করতে লিখিত নির্দেশ দিয়েছেন সেক্রেটারি মোহন ডি সিলভা। বিশ্বকাপে শ্রীলঙ্কার বাজে পারফরম্যান্সের পর থেকেই চাপে ছিলেন বাংলাদেশের সাবেক কোচ।

ইংল্যান্ডের বিশ্ব আসরে রাউন্ড রবিন লিগ পর্বে মাত্র তিন ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। আফগানিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারালেও সেমিফাইনালে ওঠা হয়নি তাদের। এরপরও চুক্তির মেয়াদ শেষ করেই দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন হাথুরুসিংহে। ২০২০ সালের শেষ পর্যন্ত তিনি চুক্তিবদ্ধ।

দেড় বছর আগে লঙ্কান ক্রিকেটের দায়িত্ব নিয়ে ‍সুবিধা করতে পারেননি হাথুরুসিংহে। ২০ ওয়ানডের মধ্যে ১৩টিই হেরে যায় তারা। আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ৮ নম্বরে। এর আগে পুরো লঙ্কান কোচিং ‍স্টাফদের পদত্যাগের প্রত্যাশা করে বিবৃতি দেন ক্রীড়ামন্ত্রী হারিন ফের্নান্ডো। দ্য হিন্দু

/এফএইচএম/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের