২৭ বছরেই টেস্টকে বিদায় বললেন আমির

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০১৯, ১৬:৫০আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৭:০০

মোহাম্মদ আমির হঠাৎ করেই ঘোষণাটা দিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের ২৭ বছর বয়সী পেসার জানালেন, আর টেস্ট খেলবেন না তিনি। ওয়ানডে আর টি-টোয়েন্টিতেই পুরো মনোযোগ দিতে চান। এজন্যই টেস্ট থেকে অবসরের নিয়ে ফেললেন তিনি।

২০০৯ সালে গলেতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় আমিরের। পরের বছরই কলঙ্কিত হয় তার ক্যারিয়ার। লর্ডসে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হন পাঁচ বছরের জন্য। প্রায় ছয় বছর সেই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার টেস্টে ফেরেন আমির। কিন্তু দ্বিতীয় অধ্যায়ের তিন বছর না যেতেই লাল বলের ক্রিকেটকে বিদায় বললেন এই বাঁহাতি পেসার।

৩৬ টেস্টে ১১৯ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন আমির, ‘ক্রিকেটের সবচেয়ে সেরা ও ঐতিহ্যবাহী ফরম্যাটে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারাটা ছিল সম্মানের। যাই হোক, সাদা বলের ক্রিকেটে পূর্ণ মনোযোগ দিতে আমি লংগার ভার্সন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে চান এখন থেকে। দলে অবদান রাখতে চান সেরা পারফর্ম করে, ‘এখনও পাকিস্তানের জন্য খেলাই আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। আগামী বছরের বিশ্ব টি-টোয়েন্টি সহ দলের পরবর্তী চ্যালেঞ্জগুলোতে অবদান রাখতে আমি সেরা অবস্থানে থাকতে চাই।’

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ না খেলার হতাশা আমিরের কণ্ঠে, ‘এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। বেশ সময় নিয়ে আমি এটা ভেবেছি। কিন্তু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খুব কাছে এবং পাকিস্তান দারুণ কয়েকজন তরুণ খেলোয়াড়কে খুঁজে নেবে। নির্বাচকরা যেন পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারে, সেজন্য আমি টেস্ট ক্রিকেটে ইতি টানলাম।’

সবশেষে সবাইকে ধন্যবাদ জানালেন আমির, ‘লাল বলের ক্রিকেটের সব সতীর্থদের ধন্যবাদ জানাই, এমনকি প্রতিপক্ষদেরও। তাদের সঙ্গে ও বিপক্ষে খেলা ছিল সবসময় বিশেষ প্রাপ্তি। আর আমাকে সুযোগ দেওয়ার জন্য পিসিবিকেও ধন্যবাদ জানাই। আমার ক্যারিয়ারের বিভিন্ন সময় বেশ কয়েকজন কোচকে পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞ আমি।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম