আবারও ইংল্যান্ডের বিপক্ষে জিতলো যুব দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৯, ০০:৪৩আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০০:৪৩

অনূর্ধ্ব-১৯ দল (ফাইল ছবি) ওরস্টারে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করছিল বাংলাদেশ। এরপর ভারতের কাছে দুই ম্যাচে একটি হার ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করে আকবর আলীর দল। রবিবার যুব দল আবারও ইংল্যান্ডের বিপক্ষে জিতলো, এবার ৭ উইকেটে।

ইংল্যান্ড আগে ব্যাট করে ৯ উইকেটে করে ২৪২ রান। জবাবে তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়ের হাফসেঞ্চুরিতে ৪৮.৩ ওভারে ৩ উইকেটে ২৪৫ রান করেছে বাংলাদেশ। এই জয়ে ৪ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সমান খেলে একই পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে সবার উপরে ভারত।

শেলটেনহ্যামের কলেজ গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। তৃতীয় ওভারে ওপেনার টম ক্লার্ককে (৬) ফিরিয়ে ৮ রানের জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। এরপর জ্যাক হেনেসের সঙ্গে ওপেনার বেন চার্লসওর্থের ৫৮ রানের জুটিতে প্রতিরোধ।

হেনেস ৩৫ রানে রাকিবুল হাসানের শিকার হলে লুইস গোল্ডসওর্থির সঙ্গে চার্লসওর্থের ৮৫ রানের জুটিতে বড় ইনিংসের আভাস দেয় স্বাগতিকরা। কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরীর বাঁহাতি পেসে আর দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। গোল্ডসওর্থিকে ৩৬ রানে ফেরান বাংলাদেশি পেসার। চার্লসওর্থ ইনিংস সেরা ৬৮ রান করেন মৃত্যুঞ্জয়ের হাতে ফিরতি ক্যাচ দেন।

এরপর অধিনায়ক জর্জ হিলের ৩০ ও ফিনলে বিনের ৩৬ রান লড়াই করার মতো স্কোর এনে দেয় ইংল্যান্ডকে।

 বাংলাদেশের পক্ষে মৃত্যুঞ্জয় ৪ উইকেট নেন ৫২ রান দিয়ে। তানজিম পান দুটি উইকেট।

লক্ষ্যে নেমে বাংলাদেশ ৮০ রানের মধ্যে দুই ওপেনার তানজিদ হাসান (২০) ও পারভেজ হোসেন ইমনকে (৩২) হারায়। এরপর মাহমুদুলের সঙ্গে তৌহিদের ১৩৬ রানের দারুণ জুটিতে জয়ের ভিত গড়ে তারা। দলীয় ২১৬ রানে মাহমুদুল বিদায় নেন। ইনিংস সেরা ৮১ রান আসে তার ব্যাটে। তৌহিদ ৭৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ১০ রানে খেলছিলেন শাহাদাত হোসেন।

বাংলাদেশ যুব দল মঙ্গলবার তাদের পঞ্চম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান