অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়ায় নিষিদ্ধ শাহজাদ

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০১৯, ২২:৪২আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২২:৪২

মোহাম্মদ শাহজাদ দেশের বাইরে ভ্রমণের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) অনুমতি নিতে হয়- এই নিয়ম না মানায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। তাকে চুক্তি থেকে বহিষ্কারের খবর জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

এতে করে বাংলাদেশ সফরে আসা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়লো শাহজাদের। আগামী ৪ সেপ্টেম্বর ঢাকায় একমাত্র টেস্ট খেলবে আফগানরা। এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।

এসিবি জানিয়েছে, দেশের বাইরে ভ্রমণ করতে হলে বোর্ডের অনুমতি নিতে হয় ক্রিকেটারদের। সেই আচরণবিধি ভঙ্গ করেছেন শাহজাদ। এবারই প্রথম নয়, বিনা অনুমতিতে এর আগেও কয়েকবার দেশ ছাড়ার ঘটনা আছে জানায় বোর্ড।

গত বিশ্বকাপে শৃঙ্খলাজনিত বিষয়ে কথা বলতে ডিসিপ্লিনারি কমিটির সামনে ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে শাহজাদকে হাজির হতে বলেছিল বোর্ড। কিন্তু সেটাও মানেননি এই হার্ডহিটার ব্যাটসম্যান। এই আগস্টের শেষ দিকে তার বিরুদ্ধে আরও অধিকতর শাস্তির ব্যবস্থা নেওয়া হতে পারে ইঙ্গিত দিয়েছে এসিবি।

পাকিস্তানের পেশাওয়ারে শরণীর্থী শিবিরে জন্ম নেওয়া শাহজাদ গত বিশ্বকাপে আফগানিস্তানের জার্সিতে কেবল দুটি ম্যাচ খেলেন। এরপরই তাকে ফিরতে হয় দেশে। হাঁটুর চোটের কারণে তার বিশ্বকাপ শেষ হয়েছিল জানায় বোর্ড। কিন্তু শাহজাদের দাবি, তিনি ফিট ছিলেন এবং অন্যায়ভাবে তাকে দেশে ফেরত পাঠানো হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস, ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
এশিয়া কাপে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন মারুফা
ইংল্যান্ড সফরে ভরাডুবির পর মিসবাহর পদত্যাগ
লজ্জার হার, ৭ ক্রিকেটার ও কোচকে ফেরত পাঠালো পাকিস্তান
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন