দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশে দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১৮:১৬ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৮:১৬

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের দল থেকে দুটি পরিবর্তন এনেছে প্রোটিয়ারা। ইনজুরির কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম। একাদশে ফিরেছেন পেসার আইনরিখ নরকিয়া।

প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছিলেন বাভুমা। সেই চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন টনি ডি জর্জি।

এদিকে, বোলিং বিভাগে ডেন প্যাটারসনের পরিবর্তে ফিরেছেন আইনরিখ নরকিয়া। তার অন্তর্ভুক্তিতে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ আরও শক্তিশালী হয়েছে।

ডি জর্জি এখন পর্যন্ত ১৭টি টেস্ট খেলেছেন। ৯১৯ রান করা এই ব্যাটারের সর্বোচ্চ ইনিংস ১৭৭ রানের। ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষেই এই ইনিংসটি খেলেছিলেন তিনি। বাভুমার অনুপস্থিতিতে ব্যাটিংয়ে তার ওপর বাড়তি দায়িত্ব থাকবে।

জোহানেসবার্গে প্রথম টেস্টে ৯ উইকেটের বড় জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে প্রোটিয়ারা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বাংলাদেশের অবস্থান পঞ্চম। আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মারক্রাম (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও আইনরিখ নরকিয়া।

 

/এফআইআর/
সম্পর্কিত
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল ও অলিম্পিক বাছাই নিয়ে যা বললেন তামিম
সাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, বিনা খরচে প্রশিক্ষণ পাবেন ৫০-৬০ জন
৭২০ রানে ভারতের রেকর্ডের পাহাড়
সর্বশেষ খবর
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ২ জনের
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ২ জনের
‘পরাজিত আমেরিকা’ শর্ত দিতে পারে না: ইরান
‘পরাজিত আমেরিকা’ শর্ত দিতে পারে না: ইরান
শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন
শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন
ওয়াশিংটনের ওপর চাপ তৈরিতে ইরানের লক্ষ্যবস্তু বাহরাইন
ওয়াশিংটনের ওপর চাপ তৈরিতে ইরানের লক্ষ্যবস্তু বাহরাইন
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন