মেয়েদের টি-টোয়েন্টি দলে নতুন মুখ সোবহানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৯, ০১:১৩আপডেট : ১১ আগস্ট ২০১৯, ০১:২০

সোবহানা মোস্তারি ইনজুরিতে রুমানা আহমেদের খেলা হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে।  ওয়ানডে অধিনায়ক ছিটকে গেছেন। তাকে ছাড়াই এই টুর্নামেন্টের জন্য ১৪ জনের বাংলাদেশ দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। এই দলে নতুন মুখ সোবহানা মোস্তারি।

গতবারের বাছাই পর্বের চ্যাম্পিয়নরা আগামী ১৫ আগস্ট নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হবে। ৩১ আগস্ট পাপুয়া নিউ গিনির বিপক্ষে প্রথম ম্যাচ খেলার আগে সেখানে ক্যাম্প করবে তারা।

আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য খেলার অভিজ্ঞতা আছে সোবহানার। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ওয়ানডে খেলেন এই হার্ডহিটার ব্যাটার।

বাছাই পর্বে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

বাছাই শুরুর আগে বাংলাদেশ খেলবে প্রস্তুতি ম্যাচ, ২৯ আগস্ট তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), মোর্শেদা খাতুন হ্যাপি, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সানজিদা ইসলাম, সোবহানা মোস্তারি, রিতু মনি, খাদিজা তুল কোবরা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা ও শামীমা সুলতানা।

স্ট্যান্ডবাই: সুরাইয়া আজমি, লতা মন্ডল ও শারমিন আক্তার সুপ্তা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক