কোহলির সেঞ্চুরিতে উইন্ডিজকে হারালো ভারত

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০১৯, ১৪:৩৯আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৪:৪২

ম্যাচসেরা ইনিংস খেলেন কোহলি প্রথম ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। বিরাট কোহলির সেঞ্চুরিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫৯ রানে জিতেছে তারা। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সফরকারীরা।

পোর্ট অব স্পেনে আগে ব্যাট করে কোহলির সেঞ্চুরি ও শ্রেয়াস আইয়ারের হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ২৭৯ রান করে ভারত। লক্ষ্যে নেমে ৪২ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। বৃষ্টিতে তাদের ইনিংস নির্ধারিত হয় ৪৬ ওভারের।

২ রানে ভারত প্রথম উইকেট হারালে রোহিত শর্মার সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন কোহলি। এরপর আইয়ারের সঙ্গে ১২৫ রানের জুটি গড়েন ভারতীয় অধিনায়ক।

১২৫ বলে ১৪ চার ও ১ ছয়ে ১২০ রান করেন কোহলি। আইয়ার ৬৮ বলে ৫ চার ও ১ ছয়ে ৭১ রান করেন।

কার্লোস ব্যাথওয়েট উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন।

লক্ষ্যে নেমে ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামির পেসের সঙ্গে কুলদীপ যাদবের স্পিনে ধস নামে উইন্ডিজের ব্যাটিং লাইনে। এভিন লুইস সর্বোচ্চ ৬৫ রান করেন। ৪২ রান আসে নিকোলাস পুরানের ব্যাটে।

ব্রায়ান লারাকে টপকে রেকর্ড ৩০০তম ওয়ানডে খেলতে নামা ক্রিস গেইল ১১ রান করেন।

ভুববনেশ্বর সর্বোচ্চ ৪ উইকেট নেন। দুটি করে পান সামি ও কুলদীপ। ম্যাচসেরা হয়েছেন কোহলি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী